সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মানসিক পরিবর্তন সম্ভব: রিয়াদ চৌধুরী সদর উপজেলা স্বাস্থ্য সহকারী নাজিমুদ্দিনকে বদলী ও ব্যবস্থা নেওয়ার দাবী বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি ও ভাঙচুর ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা আমতলীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু হটস্পট ধ্বংস,পরিচ্ছন্নতা থেকে সবুজায়ন- এক উদ্যোগে চমকে দিল নারায়ণগঞ্জ সদর প্রশাসন! ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আকবর সকলের কাছে দোয়া প্রার্থনা ফতুল্লায় সরকারবিরোধী মিছিল, রুপুসহ গ্রেপ্তার ৫ দিনে মিষ্টির দোকান, রাতে মদের আসর? পাগলা বাজারে মনা বাহিনীকে ঘিরে তোলপাড়

 ফতুল্লায় রোহিঙ্গা নারী গ্রেপ্তার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

নিজের প্রকৃত পরিচয় গোপন করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ই-পাসপোর্ট সংগ্রহের চেষ্টার অভিযোগে তানজিনা আক্তার সেতারা (২৪) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

সোমবার (২৭ জুলাই) নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে বাংলাদেশি নাগরিক পরিচয়ে ই-পাসপোর্টের আবেদন করতে গেলে তাকে আটক করা হয়।

 

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সনজিব জোর্যাদ্দার জানান, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের আবেদন জমা দেওয়ার সময় তার দাখিল করা কাগজপত্র দেখে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে পরিচয় যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে স্বীকার করেন।

 

এ ঘটনায় ভুয়া তথ্য প্রদান এবং জাল কাগজপত্র ব্যবহারের অভিযোগে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত নারী ভুয়া পরিচয় ও জাল কাগজপত্র ব্যবহার করে ই-পাসপোর্ট সংগ্রহের চেষ্টা করেছিলেন। তবে পাসপোর্ট অফিসের যাচাই-বাছাই প্রক্রিয়ায় বিষয়টি ধরা পড়ে। গ্রেপ্তার হওয়া ওই রোহিঙ্গা নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর