সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মানসিক পরিবর্তন সম্ভব: রিয়াদ চৌধুরী সদর উপজেলা স্বাস্থ্য সহকারী নাজিমুদ্দিনকে বদলী ও ব্যবস্থা নেওয়ার দাবী বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি ও ভাঙচুর ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা আমতলীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু হটস্পট ধ্বংস,পরিচ্ছন্নতা থেকে সবুজায়ন- এক উদ্যোগে চমকে দিল নারায়ণগঞ্জ সদর প্রশাসন! ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আকবর সকলের কাছে দোয়া প্রার্থনা ফতুল্লায় সরকারবিরোধী মিছিল, রুপুসহ গ্রেপ্তার ৫ দিনে মিষ্টির দোকান, রাতে মদের আসর? পাগলা বাজারে মনা বাহিনীকে ঘিরে তোলপাড়

সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের শিরাবো এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) বিকেলে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিরা হলেন, রায়হান মিয়া, শাওন শেখ, রাব্বী মিয়া, বিজয় পাল, সূর্য্যদেব চন্দ্র পাল, ঈশান সাহা, রাজ সাহা, রুদ্র দেব, আবির হাসান, শাহরিয়ার হাসান, ইমন মিয়া ও যোবায়ের হোসেন। তারা নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ওই কর্মীরা এশিয়ান হাইওয়ে এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নজরে এলে তারা ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দেন। এতে সংশ্লিষ্টরা সেখান থেকে পালানোর চেষ্টা করলে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে।

তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসিমউদ্দিন জানান, আটক ব্যক্তিদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান।

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর