সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মানসিক পরিবর্তন সম্ভব: রিয়াদ চৌধুরী সদর উপজেলা স্বাস্থ্য সহকারী নাজিমুদ্দিনকে বদলী ও ব্যবস্থা নেওয়ার দাবী বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি ও ভাঙচুর ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা আমতলীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু হটস্পট ধ্বংস,পরিচ্ছন্নতা থেকে সবুজায়ন- এক উদ্যোগে চমকে দিল নারায়ণগঞ্জ সদর প্রশাসন! ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আকবর সকলের কাছে দোয়া প্রার্থনা ফতুল্লায় সরকারবিরোধী মিছিল, রুপুসহ গ্রেপ্তার ৫ দিনে মিষ্টির দোকান, রাতে মদের আসর? পাগলা বাজারে মনা বাহিনীকে ঘিরে তোলপাড়

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে পানিতে ডুবে স্বাধীনের মৃত্যু

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১০০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে মো. স্বাধীন (১৯) নামে এক গার্মেন্টসকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নদীর স্রোতে নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে নদীর তলদেশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ উত্তরপাড়া ঘাটসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বাধীনের বাবা বাদল মিয়া ও মা শাহীদা আক্তার। পরিবারসহ তিনি বন্দর উপজেলার নবীগঞ্জ অলিম্পিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। জীবিকার তাগিদে তিনি পাঠানটুলি বাসস্ট্যান্ড এলাকার রাজ অ্যাপারেলস গার্মেন্টসে কর্মরত ছিলেন।

স্বাধীনের মামা জাকির হোসেন জানান, ওইদিন স্বাধীন কর্মস্থলে না গিয়ে ছোট ভাইকে সঙ্গে নিয়ে নদীতে গোসল করতে যান। তিনি সামান্য সাঁতার জানতেন। গোসলের সময় হঠাৎ নদীর প্রবল স্রোতে পড়ে তলিয়ে যান। স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেলে বিষয়টি হাজীগঞ্জ ফায়ার সার্ভিসকে জানানো হয়।

হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা নূরুল আলম দুলাল বলেন, সংবাদ পাওয়ার পরপরই নারায়ণগঞ্জ নদীবন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৪টার দিকে অভিযান শুরু হওয়ার প্রায় ২০ মিনিটের মধ্যেই নদীর তলদেশ থেকে স্বাধীনের মরদেহ উদ্ধার করা হয়।

পরে নিহতের মরদেহ তাঁর মামা জাকির হোসেনের কাছে হস্তান্তর করা হয়।।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর