মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ঘুমন্ত শিশুর পা মুচড়ে নির্যাতন, ভাইরাল ভিডিওতে চাচির মুখোশ উন্মোচন প্রশাসনের নাকের ডগায় ফতুল্লায় মিলনের তেল চুরির মহোৎসব, নীরব কর্তৃপক্ষ রথযাত্রা ঘিরে নিরাপত্তায় বিএনপির নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ সিদ্ধিরগঞ্জে নারী গার্মেন্টসকর্মীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ নিশ্চিত করা হবে ন্যায়বিচার: তথ্য উপদেষ্টা সব বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ ফতুল্লায় র‍্যাবের ওপর হামলার প্রধান আসামি গিট্টু রিপন কক্সবাজারে গ্রেপ্তার বকশীগঞ্জ মেরুরচর ইউপি নির্বাচন: ৩ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী যুবদল নেতা জামিউল হক কুতুবপুরে অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪, একজনের অবস্থা সংকটাপন্ন বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

রথযাত্রা ঘিরে নিরাপত্তায় বিএনপির নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন

আসন্ন রথযাত্রা ও উল্টো রথযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সক্রিয়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। এ উপলক্ষে আয়োজিত এক যৌথ সভায় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের হলরুমে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত যৌথ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।

সভায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, রথযাত্রাকে ঘিরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলার সুযোগ যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি নেতাকর্মীদের নিজ নিজ এলাকার মন্দির এবং রথযাত্রার শোভাযাত্রায় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, শুধু রথযাত্রা নয়, উল্টো রথযাত্রার সময়ও একই ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, একটি রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ভর করে দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার ওপর। মেধাবী ও যোগ্য ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন করে সামনে নিয়ে আসতে না পারলে আগামী দিনে নেতৃত্বের সংকট দেখা দিতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শিখন সরকার শিপন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, তারাবো পৌর বিএনপির সভাপতি তাসিক ওসমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান, জেলা তাঁতী দলের সভাপতি শুক্কুর আলী, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মামুন, জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি তিলোত্তমা দাসসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতারা।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর