মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ নিশ্চিত করা হবে ন্যায়বিচার: তথ্য উপদেষ্টা সব বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ ফতুল্লায় র‍্যাবের ওপর হামলার প্রধান আসামি গিট্টু রিপন কক্সবাজারে গ্রেপ্তার বকশীগঞ্জ মেরুরচর ইউপি নির্বাচন: ৩ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী যুবদল নেতা জামিউল হক কুতুবপুরে অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪, একজনের অবস্থা সংকটাপন্ন বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত আমতলীতে খালে নেট দিয়ে মাছ চাষ: পানিপ্রবাহ বন্ধের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ ইউএনওর পরিদর্শনে আর্থিক অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রক্ত নিতে গিয়ে শিশুর হাত অবশ! কসাইখানায় পরিণত চাষাড়ার পপুলার ডায়াগনস্টিক? আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা

বকশীগঞ্জ মেরুরচর ইউপি নির্বাচন: ৩ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী যুবদল নেতা জামিউল হক

‎মোঃ হারুন অর রশিদ,​বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি / ৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

‎আসন্ন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৭ নং মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) পদপ্রার্থী হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন তরুণ সমাজসেবক ও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জামিউল হক। তার এই প্রার্থিতা ঘোষণার পর থেকে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ৩ নং ওয়ার্ডের অবহেলিত জনগোষ্ঠীর অধিকার আদায়, রাস্তাঘাটের আধুনিকায়ন এবং তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করে একটি আদর্শ ও বৈষম্যহীন ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন।
‎​মোঃ জামিউল হক জানান, কেবল ক্ষমতার জন্য নয়, বরং ৩ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। যোগ্য ব্যক্তিদের সরকারি সুযোগ-সুবিধা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন। একজন পরিচ্ছন্ন ইমেজের তরুণ রাজনৈতিক কর্মী ও সমাজসেবক হিসেবে ইতিমধ্যেই তিনি ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আস্থা অর্জন করেছেন। এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও যুবসমাজের কল্যাণে আগামী নির্বাচনে মোঃ জামিউল হককে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর