মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ নিশ্চিত করা হবে ন্যায়বিচার: তথ্য উপদেষ্টা সব বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ ফতুল্লায় র‍্যাবের ওপর হামলার প্রধান আসামি গিট্টু রিপন কক্সবাজারে গ্রেপ্তার বকশীগঞ্জ মেরুরচর ইউপি নির্বাচন: ৩ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী যুবদল নেতা জামিউল হক কুতুবপুরে অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪, একজনের অবস্থা সংকটাপন্ন বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত আমতলীতে খালে নেট দিয়ে মাছ চাষ: পানিপ্রবাহ বন্ধের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ ইউএনওর পরিদর্শনে আর্থিক অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রক্ত নিতে গিয়ে শিশুর হাত অবশ! কসাইখানায় পরিণত চাষাড়ার পপুলার ডায়াগনস্টিক? আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা

সব বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

চট্টগ্রামে সব শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত, প্রশ্নপত্রে ভুলের জন্য দায়ীদের শাস্তি এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের নতুন প্রবেশপত্র ও নিবন্ধন কার্ড সরবরাহের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নগরের মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ১১টার দিকে শুরু হওয়া বিক্ষোভে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তাঁদের অবস্থানের কারণে সিডিএ অ্যাভিনিউ সড়কের ২ নম্বর গেট থেকে বহদ্দারহাটমুখী লেনের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর সোয়া ১টা পর্যন্ত ওই সড়কে স্বাভাবিক যান চলাচল ফেরেনি, ফলে সৃষ্টি হয় তীব্র যানজট।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন বন্যাকবলিত অঞ্চলের বহু পরীক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন বাস্তবতায় পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা বিবেচনায় নেয়নি। এ কারণেই তারা আন্দোলনে নেমেছেন। তাঁদের দাবি, শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ড নয়, দেশের সব শিক্ষা বোর্ডের চলমান এইচএসসি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তারা।

আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, তাঁদের দাবির মধ্যে রয়েছে সব বোর্ডের পরীক্ষা স্থগিত, প্রশ্নপত্রে ভুলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং বন্যায় নষ্ট হওয়া নিবন্ধন কার্ড ও প্রবেশপত্র দ্রুত পুনরায় ইস্যুর ব্যবস্থা করা।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল শিক্ষা বোর্ডে প্রবেশ করে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ জহিরুল হক জানান, প্রশ্নপত্রে ভুলের অভিযোগের বিষয়টি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির মাধ্যমে পর্যালোচনা করা হবে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীরা বোর্ডে যোগাযোগ করলে নতুন প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর