শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মাদক উদ্ধারের নামে লুটপাট: ফতুল্লায় চুরির মামলায় এসআই কারাগারে আমতলীর গোছখালী বাজারসংলগ্ন গুলিশাখালী সেতুর সংযোগ সড়কে বড় গর্ত, ঝুঁকিতে হাজারো মানুষ নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী মোতালেব হত্যা: মূলহোতাসহ গ্রেফতার ৩, নেপথ্যে টাকার লোভ নেত্রকোনায় ৮৫ লাখ টাকার টয়লেট উদ্বোধনের আগেই ভেঙ্গে ফাটল পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, পরিসংখ্যানে কে এগিয়ে? সত্যের পথে অটল গণমাধ্যম: ভয়-চাপ উপেক্ষা করে দায়িত্ব পালনের অঙ্গীকার বাংলার নবাব সিরাজউদ্দৌলার স্মরণে আলোচনা সভা মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নজরুলের বিদ্রোহী চেতনা আজও প্রেরণার উৎস: তারেক রহমান

বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মোঃ হারুন অর রশিদ  / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

‎জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেলের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোলার প্যানেলের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম এ রশিদুজ্জামান মিল্লাত।

‎এ সময় উপস্থিত ছিলেন জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুর হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম এ রশিদুজ্জামান মিল্লাত বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপনের ফলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। এতে চিকিৎসাসেবা আরও কার্যকর, মানসম্মত ও নিরবচ্ছিন্নভাবে প্রদান করা সম্ভব হবে।

‎তিনি আরও বলেন, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে, যাতে উপজেলার জনগণ আরও উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা পেতে পারেন।

‎একই দিনে প্রতিমন্ত্রী বকশীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর