শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সস্তাপুরে শালিসি বৈঠকে মাদক কারবারিদের তাণ্ডব, সাংবাদিককে মারধরের চেষ্টা! শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ, চাপে কি বিএনপি সরকার? রূপগঞ্জে এসআরবি’র অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেফতার ৫ ফতুল্লায় ১০ কেজি গাঁজা ও ৫৫৬ ইয়াবাসহ গ্রেফতার ২ সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজা চাষের অভিযোগে যুবক গ্রেফতার চুলার আগুনে স্বপ্ন বুনছেন ফিরোজা, পিঠা বিক্রিতেই খুঁজে পেয়েছেন স্বাবল শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ আমু ঠাস কইরা গুলি কইরা দিমু” আলোচনায় মৎস্যজীবী দল নেতা এইচ.এম.হোসেন কলাপাড়ার নীলগঞ্জে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ, হাত বাড়ালেই মিলছে ইয়াবা-গাঁজা কলাপাড়ার নীলগঞ্জে মাদকের ভয়াবহ বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক

সস্তাপুরে শালিসি বৈঠকে মাদক কারবারিদের তাণ্ডব, সাংবাদিককে মারধরের চেষ্টা!

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৪০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুরে ইজিবাইক বন্ধক ও টাকা লেনদেনকে কেন্দ্র করে অনুষ্ঠিত শালিসি বৈঠকে মাদক কারবারিদের বিরুদ্ধে হট্টগোল, মারমুখী আচরণ এবং সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে।

স্থানীয় বিএনপি নেতার নাম ব্যবহার করে এক মাদকাসক্ত যুবককে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করলে বৈঠকে উপস্থিত সাংবাদিক বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী মাসুম ও তার সহযোগীরা সাংবাদিকের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৭টার দিকে ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় সস্তাপুর মাজারের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত আনসার সদস্য নবী হোসেনের ছেলে রাসেল মাদকাসক্ত। অভিযোগ রয়েছে, রাসেল তার বাবার ইজিবাইকটি দক্ষিণ সস্তাপুর এলাকার মধুওয়ালার ছেলে মাসুমের (৩৫) কাছে বন্ধক রাখেন। বিনিময়ে মাসুমের কাছ থেকে টাকা নেওয়ার পাশাপাশি তার কাছ থেকেই ইয়াবা কিনে সেবন করতেন রাসেল। একপর্যায়ে আরও কিছু টাকা নিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে দেন তিনি।

বিষয়টি জানতে পেরে নবী হোসেন মাসুমের কাছে ইজিবাইক ফেরত চাইলে মাসুম দাবি করেন, রাসেলের কাছ থেকে ৫৫ হাজার টাকার বিনিময়ে স্ট্যাম্প করে ইজিবাইকটি কিনে নিয়েছেন। তবে ছেলের কাছে জানতে চাইলে রাসেল বাবাকে জানান, মাসুমের কাছ থেকে মাত্র ৫ হাজার টাকা নিয়ে ইজিবাইকটি বন্ধক রেখেছেন এবং সাদা স্ট্যাম্পে স্বাক্ষর দিয়েছেন।

এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে নবী হোসেন ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেন। পরে পুলিশ ইজিবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনার পর শুক্রবার রাত ৭টার দিকে উভয় পক্ষ স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য সস্তাপুর মাজারের অফিস কক্ষে উপস্থিত হন। সেখানে দৈনিক যুগান্তরের সাংবাদিক আলামিন প্রধানের উপস্থিতিতে শালিসি বৈঠক চলছিল।

বৈঠকের একপর্যায়ে স্থানীয় বিএনপি নেতা নাজমুল হকের নাম উল্লেখ করে রাসেলকে মারধর করে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় সাংবাদিক আলামিন প্রধান বাধা দিলে মাসুম ও তার সহযোগীরা তার ওপর মারমুখী হয়ে ওঠেন এবং মারধরের চেষ্টা করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাংবাদিক আলামিন প্রধান থানায় ফোন করেন। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপত্তা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে সরে যায়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, মাদক ও ইজিবাইক নিয়ে বিরোধের মীমাংসার বৈঠকে কীভাবে একজন সাংবাদিককে হেনস্তার চেষ্টা করা হলো এবং বিএনপি নেতার নাম ব্যবহার করে কাউকে তুলে নেওয়ার চেষ্টা করা হলো, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর