বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
চুলার আগুনে স্বপ্ন বুনছেন ফিরোজা, পিঠা বিক্রিতেই খুঁজে পেয়েছেন স্বাবল শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ আমু ঠাস কইরা গুলি কইরা দিমু” আলোচনায় মৎস্যজীবী দল নেতা এইচ.এম.হোসেন কলাপাড়ার নীলগঞ্জে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ, হাত বাড়ালেই মিলছে ইয়াবা-গাঁজা কলাপাড়ার নীলগঞ্জে মাদকের ভয়াবহ বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক মানবিক কাজে সহযোগিতা, দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠনের কৃতজ্ঞতা পথ হারানো বৃদ্ধা শানু বেগম ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন টিয়াখালীর সাধারণ মানুষের চক্ষু সমস্যা সমাধানে গাজী মো. সুমনের ব্যতিক্রমী উদ্যোগ অন্য সব শিশুদের মতো হাটতে চায় আরাফাত: প্রয়োজন শুধু তিন লাখ টাকা  আবারও ভাইরাল পরীমনির কয়েক মিনিটের ভিডিও!

আমু ঠাস কইরা গুলি কইরা দিমু” আলোচনায় মৎস্যজীবী দল নেতা এইচ.এম.হোসেন

মো. সোহেল আহমেদ / ৪০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

এবার বিরিয়ানির দোকানীকে “ আমু ঠাস কইরা গুলি কইরা দিমু” বলে আলোচনায় এলেন জেলা মৎস্যজীবি দলের সভাপতি এইচ.এম.হোসেন। বিতর্কিত এ হোসেনের বিতর্কিত কর্মকান্ডে সাধারন মানুষ অতিষ্ঠ হয়ে উঠলেও তার বিরুদ্ধে সাংগঠনিক কোন ব্যবস্থা না ফলে হোসেনের অত্যাচারের মাত্রা যেন দিনের পর দিন বেড়েই চলছে।

এরআগে নরসিংপুর এলাকায় রুবেল নামে এক ব্যবসায়ীর বাড়িতে চাদাঁর দাবীতে হামলা-ভাংচুর-লুটপাট ও গুলি বর্ষনেরও অভিযোগ রয়েছে এ হোসেনের বিরুদ্ধে। তবে স্থানীয়দের দাবী, আসলেই কি মৎস্যজীবি দলের সভাপতি এইচ.এম.হোসেনের কাছে অস্ত্র রয়েছে ? তবে সেটা বৈধ নাকি অবৈধ। আর তার কাছে থাকা অস্ত্রটির বিষয়ে পুলিশ প্রশাসনও কেন ব্যবস্থা নিচ্ছেনা এটা নিয়েও আলোচনা-সমালোচনার দানা বেধেছে স্থানীয়দের মাঝে।

স্থানীয়দের দেয়া তথ্যসুত্রে জানা যায়, একটি সাধারন পরিবারের ছেলে এইচ.এম.হোসেন । ২৪’র ৫ আগষ্ট পরবর্তী জিরো থেকে হিরো বনে যাওয়ার মুল চালিকাশক্তি ছিলো নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বিশ্বস্ত সৈনিক হিসেবে। জাকির খানের সান্নিধ্যে থেকে একের পর এক বিতর্কিত কর্মকান্ডের মাধ্যমে জিরো এইচ.এম.হোসেন এখন হিরোর কাতারে। আওয়ামী দোসরদের আশ্রয়-প্রশ্রয় দেয়া,নিরীহ মানুষের জমি দখলে ভুমিদস্যুদের সহযোগিতা করা,চাদাঁবাজি করাসহ এমন কোন কর্মকান্ড নেই নরসিংপুরের আশপাশে যাতে এইচ.এম.হোসেনের হাত নেই।

সর্বশেষ চাদাঁর দাবীতে রুবেল নামে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে লুটপাট-ভাংচুর এবং গুলি বর্ষনেরও অভিযোগ উঠেছিল এইচ.এম.হোসেন ও তার বাহিনীর বিরুদ্ধে। এ বিষয়ে থানায় মামলা হলেও গ্রেফতার হতে হয়নি এইচ.এম.হোসেন কে। কারন ছিল সে বিএনপির অঙ্গসংগঠন মৎস্যজীবি দলের জেলা কমিটির সভাপতি এবং জাকির খানের আস্থাভাজন বলে।

মঙ্গলবার শহরের মাসদাইর বাজার এলাকায় আল্লাহর দান বিরিয়ানির দোকানে গিয়ে দোকান মালিককে “ আমু ঠাস কইরা গুলি কইরা দিমু” উচ্চারিত শব্দটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে দেখা দেয় জল্পনা-কল্পনা। ব্যবসায়ী রুবেলের বাড়িতে গুলি এবং বিভিন্ন অপকর্মের কারনে স্থানীয়দের মাঝে সমালোচিত মোহাম্মদ হোসেনের কাছে আসলেই কি অস্ত্র রয়েছে যেটার ভয় দেখিয়ে সাধারন মানুষকে জিম্মি করে রেখেছে এইচ.এম.হোসেন । আর যদি তার কাছে অস্ত্র থেকে থাকে তাহলে সেটা বৈধ নাকি অবৈধ ? তাহলে পুলিশই কেন অস্ত্রধারী এ মৎস্যজীবিদল নেতা এইচ.এম.হোসেন বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেনা এমনটাই প্রশ্ন স্থানীয়দের।

এ বিষয়ে জানতে জেলা মৎস্যজীবি দলের সভাপতি এইচ.এম.হোসেন এর ব্যবহৃত মুঠোফোনে ( ০১৮৭৪-০০০০@@) একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেনি।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর