বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
চুলার আগুনে স্বপ্ন বুনছেন ফিরোজা, পিঠা বিক্রিতেই খুঁজে পেয়েছেন স্বাবল শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ আমু ঠাস কইরা গুলি কইরা দিমু” আলোচনায় মৎস্যজীবী দল নেতা এইচ.এম.হোসেন কলাপাড়ার নীলগঞ্জে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ, হাত বাড়ালেই মিলছে ইয়াবা-গাঁজা কলাপাড়ার নীলগঞ্জে মাদকের ভয়াবহ বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক মানবিক কাজে সহযোগিতা, দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠনের কৃতজ্ঞতা পথ হারানো বৃদ্ধা শানু বেগম ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন টিয়াখালীর সাধারণ মানুষের চক্ষু সমস্যা সমাধানে গাজী মো. সুমনের ব্যতিক্রমী উদ্যোগ অন্য সব শিশুদের মতো হাটতে চায় আরাফাত: প্রয়োজন শুধু তিন লাখ টাকা  আবারও ভাইরাল পরীমনির কয়েক মিনিটের ভিডিও!

চুলার আগুনে স্বপ্ন বুনছেন ফিরোজা, পিঠা বিক্রিতেই খুঁজে পেয়েছেন স্বাবল

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি / ১০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। সন্ধ্যা নামতেই জ্বলে ওঠে চুলার আগুন। কড়াইয়ে টগবগে গরম তেলে একের পর এক তৈরি হচ্ছে নানা স্বাদের বাহারি পিঠা। পাশে সাজানো রয়েছে ডিম, চালের গুঁড়াসহ পিঠা তৈরির প্রয়োজনীয় উপকরণ। কেউ বসে, কেউবা দাঁড়িয়ে পিঠার স্বাদ নিচ্ছেন। আবার কেউ পরিবারের সদস্যদের জন্য পিঠা কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কের পাশে বসে ক্রেতাদের সামনেই নানা স্বাদের পিঠা তৈরি করছেন ৫৫ বছর বয়সী ফিরোজা বেগম। শীতের শুরু থেকেই সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে তার এই কর্মব্যস্ততা। ঘরে রয়েছে অসুস্থ স্বামী। তার পারও নিজের শ্রম,দক্ষতা ও উদ্যোগে তিনি গড়ে তুলেছেন জীবিকার পথ।
জানা গেছে, ফিরোজা বেগমের দোকানে ডিম পিঠা, চিতই পিঠা ও চডা পিঠাসহ বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যায়। এসব পিঠার সঙ্গে পরিবেশন করা হয় সুস্বাদু চিংড়ি ভর্তা, মরিচ ভর্তা ও সরিষাবাটা। মুখরোচক এসব ভর্তা পিঠার স্বাদে যোগ করেছে বাড়তি মাত্রা। প্রতিদিন তার দোকানে প্রায় ১০ কেজি চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করা হয়। এসব পিঠা বিক্রি করে দৈনিক গড়ে ৪ থেকে ৫ হাজার টাকা আয় হয়। তবে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে পিঠার চাহিদা ও বিক্রি আরও বাড়বে বলে আশা করেছেন তিনি।
স্থানীয়রা জানান, শীত মৌসুমে পিঠার বাড়তি চাহিদাকে কাজে লাগিয়ে নিজ হাতে পিঠা তৈরি করে বিক্রি করছেন ফিরোজা বেগম। চুলার সামনে দীর্ঘ সময় বসে থাকা, ক্রেতাদের সামলানো, আবার পরবর্তী পিঠা তৈরির প্রস্তুতি নেওয়া,সবকিছুই একা সামলাতে হয়। এভাবেই কঠোর পরিশ্রম করছেন এই নারী। সড়কের পাশে তার এই অস্থায়ী ছোট্ট এই পিঠার দোকানটি  শুধু তার আয়ের উৎসই নয়, বরং এটি একজন নারীর আত্মনির্ভরশীল হয়ে ওঠারও এক অনন্য উদাহরণ।
ফিরোজা বেগম বলেন, শীত এলেই পিঠার চাহিদা বেড়ে যায়। তাই শীতের শুরু থেকেই পিঠা তৈরি করে বিক্রি করছি। প্রতিদিন বিকেল থেকে পিঠা তৈরির কাজ শুরু করি। সন্ধ্যার পর ক্রেতাদের ভিড় বাড়তে থাকে, অনেক রাত পর্যন্ত বিক্রি চলে। নিজের হাতে সব পিঠা তৈরি করতে হয়, তাই পরিশ্রমও বেশি। তবে ক্রেতারা যখন আগ্রহ নিয়ে পিঠা খান এবং প্রশংসা করেন, তখন ভালো লাগে। এই দোকানের আয় দিয়েই আমার জীবিকা চলে। যত দিন পারব, এভাবেই পিঠা তৈরি করে বিক্রি করতে চাই।
পিঠা খেতে আসা স্থানীয় বাসিন্দা মো.রুহুল গাজী বলেন,শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার কথা মনে পড়ে। বিশেষ করে গরম গরম পিঠা খেতে খুবই ভালো লাগে। ফিরোজা বেগমের হাতে তৈরি পিঠার স্বাদ বেশ ভালো। তাই সুযোগ পেলেই তার দোকানে পিঠা খেতে আসি। এছাড়া পরিবারের সদস্যদের জন্যও পিঠা কিনে নিয়ে যাই। এ সময় কথা হয় স্থানীয় বাসিন্দা মো. হারুন অর রশিদ মুক্তার সঙ্গে। তিনি বলেন, ফিরোজা বেগম নিজ হাতে পিঠা তৈরি করেন এবং ক্রেতাদের সামনেই ভাজেন। পিঠার স্বাদ ও মান ভালো হওয়ায় তার দোকানে মানুষের ভিড় থাকে। এমন উদ্যোগের ফলে আমরা যেমন শীতের ঐতিহ্যবাহী পিঠার স্বাদ পাচ্ছি।
এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’ এর সভাপতি নয়নাভিরাম গাইন বলেন, ফিরোজা বেগমের মতো পরিশ্রমী নারীরা নিজেদের প্রচেষ্টায় জীবিকা নির্বাহের পাশাপাশি সমাজে আত্মনির্ভরশীলতার দৃষ্টান্ত তৈরি করছেন। সীমিত সামর্থ্য নিয়েও তিনি যেভাবে নিজ হাতে পিঠা তৈরি করে বিক্রি করছেন, তা প্রশংসনীয়। তার এই উদ্যোগ শুধু নিজের পরিবারের আয়ের উৎস নয়, বরং নারীদের স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণাও জোগায়। এ ধরনের ক্ষুদ্র উদ্যোগকে উৎসাহিত করতে সমাজের সবার এগিয়ে আসা উচিত।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর