বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ, চাপে কি বিএনপি সরকার? রূপগঞ্জে এসআরবি’র অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেফতার ৫ ফতুল্লায় ১০ কেজি গাঁজা ও ৫৫৬ ইয়াবাসহ গ্রেফতার ২ সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজা চাষের অভিযোগে যুবক গ্রেফতার চুলার আগুনে স্বপ্ন বুনছেন ফিরোজা, পিঠা বিক্রিতেই খুঁজে পেয়েছেন স্বাবল শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ আমু ঠাস কইরা গুলি কইরা দিমু” আলোচনায় মৎস্যজীবী দল নেতা এইচ.এম.হোসেন কলাপাড়ার নীলগঞ্জে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ, হাত বাড়ালেই মিলছে ইয়াবা-গাঁজা কলাপাড়ার নীলগঞ্জে মাদকের ভয়াবহ বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক মানবিক কাজে সহযোগিতা, দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠনের কৃতজ্ঞতা

রূপগঞ্জে এসআরবি’র অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেফতার ৫

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 90

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল এসকাফ সিরাপ জব্দ করেছে এসআরবি-১১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

গত বুধবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে রূপগঞ্জ থানার নগরপাড়া বাজার, গঙ্গানগর নামাপাড়া গ্রাম ও তারাবো দক্ষিণপাড়া এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. নাদিম মিয়া (৩৪), মো. ইমরান হোসেন (২৭), মো. মুস্তাকিম (১৯), মো. রাব্বি হাসান (৩০) ও মো. নাদিম (২০)।

এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাঁদের কাছ থেকে ৪৭৫ পিস ইয়াবা ও ১৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ মাদক বহন, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

এসআরবি-১১ জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর