শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লায় উত্তাল সাংবাদিক সমাজ আমতলীতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল ৮ বছরের এলমা সাহেব আলীকে গুলি করে হত্যা প্রধান অভিযুক্ত রনি গ্রেফতার, অস্ত্র উদ্ধার বন্দরে জোড়া খুন, স্ত্রীকে গলা কেটে হত্যা, পালানোর বদলে ৯৯৯-এ ফোন স্বামীর! বন্দরে শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শনে মন্ত্রী, অনিয়মের দায়ে ৫২ এজেন্সির লাইসেন্স বাতিল নবীগঞ্জে স্কুল শিক্ষিকার ফ্ল্যাটে মিনি পতিতালয় ও মাদকের কারবার: দুই নারীসহ ৩ জন আটক মমিনের ওপর হামলার প্রতিবাদে কে-গাতী ইউনিয়ন যুবদলের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম আমতলীতে ইউপি কর্মকর্তার পকেটে রাজস্বের লাখ লাখ টাকা! মৌলভীবাজারে দুরুদ মিয়া হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জন খালাস মুসলিম তরুণীদের টার্গেট করে হিন্দু যুবকের গোপনে একাধিক ভিডিও ধারণের অভিযোগ

নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লায় উত্তাল সাংবাদিক সমাজ

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

ময়মনসিংহের নেত্রকোনায় সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরের হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেস ক্লাবের আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়।

ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম।

এ সময় বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজ জাহিদ, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সম্পাদক কবিরুল ইসলাম, দৈনিক যুগের চিন্তার সাংবাদিক ফরিদ আহম্মেদ বাধন,রফিকুল্লাহ রিপন,মঞ্জুর রহমান বকুল,মামুনুর রশীদ মুন্না।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি পিয়ার চাঁন,সেলিম মুন্সি,ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ,ফরিদ আহমেদ বাঁধন,ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, প্রচার সম্পাদক মো. সেলিম, দপ্তর সম্পাদক সুমন, মো. সোহেল রানা,প ম আজিজ।

এ সময় বক্তারা বলেন,একজন সাংবাদিককে হত্যার ঘটনা শুধু একটি ব্যক্তির ওপর হামলা নয়,এটি স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের অধিকারের ওপর আঘাত।

সত্য তুলে ধরা এবং অনিয়মের বিরুদ্ধে কথা বলার কারণে যদি কোনো সাংবাদিককে জীবন দিতে হয়, তবে তা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক সমাজের জন্য ভয়াবহ হুমকি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তারা অবিলম্বে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, জড়িতদের গ্রেফতার এবং দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর