বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বন্দরে জোড়া খুন, স্ত্রীকে গলা কেটে হত্যা, পালানোর বদলে ৯৯৯-এ ফোন স্বামীর! বন্দরে শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শনে মন্ত্রী, অনিয়মের দায়ে ৫২ এজেন্সির লাইসেন্স বাতিল নবীগঞ্জে স্কুল শিক্ষিকার ফ্ল্যাটে মিনি পতিতালয় ও মাদকের কারবার: দুই নারীসহ ৩ জন আটক মমিনের ওপর হামলার প্রতিবাদে কে-গাতী ইউনিয়ন যুবদলের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম আমতলীতে ইউপি কর্মকর্তার পকেটে রাজস্বের লাখ লাখ টাকা! মৌলভীবাজারে দুরুদ মিয়া হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জন খালাস মুসলিম তরুণীদের টার্গেট করে হিন্দু যুবকের গোপনে একাধিক ভিডিও ধারণের অভিযোগ নারায়ণগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিত ফতুল্লায় বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার আবারও পৌর শ্মশানে ঢুকতে অপরাধের মহানায়ক সবুজের অপচেষ্টা!

মমিনের ওপর হামলার প্রতিবাদে কে-গাতী ইউনিয়ন যুবদলের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

নেত্রকোণা প্রতিনিধি: মো. বাবুল / ৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

নেত্রকোণা সদর উপজেলার ১১ নম্বর কে-গাতী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাকিবুল হাসান মমিনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হয়। পাশাপাশি বক্তব্যে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

সোমবার (১২ অক্টোবর) নেত্রকোণার মুক্তিযোদ্ধাবাজারে কে-গাতী ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


এতে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় লোকজন অংশ নেন।
প্রতিবাদ সভায় বক্তব্যে কে-গাতী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়া বলেন, দলের কোনো নেতাকর্মীর ওপর হামলা বা নির্যাতন বরদাশত করা হবে না। কালিয়ারা ও গাবরা-গাতি এলাকায় চলাচলকারী সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হচ্ছে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এইচ এম আব্দুল হালিম খান (মিলন) বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে জেলা ও উপজেলা বিএনপি এবং যুবদলের শীর্ষ নেতাদের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে অবিলম্বে তদন্ত কমিটি গঠন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

হামলার শিকার যুবদল নেতা সাকিবুল হাসান মমিন তাঁর বক্তব্যে অভিযোগ করেন, দলের দুর্দিনের পরীক্ষিত নেতাকর্মীদের পাশে না দাঁড়িয়ে একটি পক্ষ তাঁদের ওপর হামলার জন্য সন্ত্রাসীদের ব্যবহার করছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তাঁকে রাজপথের আন্দোলন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না উল্লেখ করে তিনি বলেন, যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে প্রস্তুত।

 

নেত্রকোণা সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর আহমেদ বলেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীর ওপর হামলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। আগামী নির্বাচনকে কেন্দ্র করে ব্যক্তিস্বার্থে কেউ চোরাগোপ্তা হামলা বা ষড়যন্ত্রের চেষ্টা করলে রাজপথেই তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সমাপনী বক্তব্যে এইচ এম আব্দুল হালিম খান (মিলন) ঘটনার বিবরণ দিয়ে বলেন, দলের এক নেতার পিতার জানাজায় অংশ নিতে গিয়ে তাঁরা এ ঘটনার মুখোমুখি হন। শোকাহত সহকর্মীর প্রতি সমবেদনা জানানোর আগেই তাঁর সদস্য সচিবের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

মিলন আরও বলেন, সাকিবুল হাসান মমিন নিজের মোটরসাইকেলে করে সংসদ সদস্যের ছোট ভাই জহিরুল হককে জানাজায় নিয়ে গিয়েছিলেন। এরপরও তাঁর ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংসদ সদস্যের কাছে জোরালো দাবি জানান তিনি।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কে-গাতী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান আলম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন, শহীদ, রিঙ্কু, শফিকুল ও সাজ্জাদ, সাবেক জিয়া মেম্বারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর