রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় ৩২ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কৃষক দলের মিছিলে আওয়ামী লীগের সামেদ বাহিনী হামলা চালিয়েছে- বিএনপি নেতা হালিম আজাদ চাঁদাবাজির তালিকায় শীর্ষে নারায়ণগঞ্জ, এসআরবির নথিতে ৫৬৫ জনের নাম বক্তাবলীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ হৃদয় ও টেঁটাবিদ্ধ রাজু আমতলীতে কলেজের নবীনবরণে ‘জয়বাংলা’ স্লোগান, ছাত্রলীগ নেতাসহ চার শিক্ষার্থী পুলিশ হেফাজতে আমতলী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্স নেই, রোদ-বৃষ্টিতে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন নারায়ণগঞ্জে ক্রীড়া উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় মানববর্জ্য থেকে তেল উৎপাদনে কুয়েটের সাফল্য, সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রাম রেঞ্জে একদিনে ৭৩২ গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ২৮৩ জন আটক জেলে অসুস্থ, হাসপাতালে মৃত্যু’ সজীবের জীবন থামল ২৫ বছরেই

ফতুল্লায় ৩২ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ মো. সোয়েব বিন আব্দুল্লাহ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে ফতুল্লার দক্ষিণ শিয়াচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার এএসআই মো. আব্দুল হামিদ খানের নেতৃত্বে এসআই পলাশ বাউন ও এএসআই মো. মোজাম্মেল হক অভিযান পরিচালনা করেন। এ সময় দক্ষিণ শিয়াচর এলাকা থেকে সোয়েব বিন আব্দুল্লাহকে ৩২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোয়েব বিন আব্দুল্লাহ ওই এলাকার মো. বাকেরের ছেলে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর