শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আমতলীতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল ৮ বছরের এলমা সাহেব আলীকে গুলি করে হত্যা প্রধান অভিযুক্ত রনি গ্রেফতার, অস্ত্র উদ্ধার বন্দরে জোড়া খুন, স্ত্রীকে গলা কেটে হত্যা, পালানোর বদলে ৯৯৯-এ ফোন স্বামীর! বন্দরে শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শনে মন্ত্রী, অনিয়মের দায়ে ৫২ এজেন্সির লাইসেন্স বাতিল নবীগঞ্জে স্কুল শিক্ষিকার ফ্ল্যাটে মিনি পতিতালয় ও মাদকের কারবার: দুই নারীসহ ৩ জন আটক মমিনের ওপর হামলার প্রতিবাদে কে-গাতী ইউনিয়ন যুবদলের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম আমতলীতে ইউপি কর্মকর্তার পকেটে রাজস্বের লাখ লাখ টাকা! মৌলভীবাজারে দুরুদ মিয়া হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জন খালাস মুসলিম তরুণীদের টার্গেট করে হিন্দু যুবকের গোপনে একাধিক ভিডিও ধারণের অভিযোগ নারায়ণগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিত

মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বীরভূমের রামপুরহাট থানার কুসুম্বা গ্রামে নিজেদের বাড়ির দোতলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বৃষ্টি মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে। নীহার মুখোপাধ্যায় রামপুরহাট-১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। কুসুম্বা গ্রামেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মামারবাড়ি।

পুলিশের প্রাথমিক ধারণা, সিলিং ফ্যানের সঙ্গে কাপড়ের ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বৃষ্টি। তবে তার এমন চরম সিদ্ধান্তের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বৃষ্টি এবং তার চিকিৎসাও চলছিল। সম্প্রতি স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি নিজের ঘরে একাই থাকতেন এবং তাদের সঙ্গে খুব বেশি কথা বলতেন না।

বৃষ্টির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অনিয়মের মাধ্যমে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে তার নাম উঠে আসে। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রুপ সি পদে পাওয়া চাকরি হারান তিনি।

ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর