মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
পাপ কামিয়েছি, ধুয়ে-মুছে মরতে চাই’ পপির নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা বললেন নায়িকা নামধারী বিএনপি’র নেতৃবৃন্দ থেকে সতর্ক থাকার নির্দেশ দিলেন এমপি কালাম তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় ট্রাম্প, চিঠিতে জানালেন প্রত্যাশা মেসির অবসরে ভারাক্রান্ত কারিনা, দিলেন হৃদয়ছোঁয়া বার্তা সিলেট ওসমানী হাসপাতালে ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে আখতারুজ্জামান মৃধা ও দুলাল মিয়ার নেতৃত্বে মিছিল নিয়ে নেতাকর্মীদের যোগদান গত ১৭ বছর হায়না, ফ্যাসিস্টদের আক্রমনে বাংলাদেশ বিধ্বস্ত হয়েছে: মামুন মাহমুদ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নাই:মামুন মাহমুদ ফতুল্লায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ নেত্রকোনায় জনসমুদ্রে পরিণত বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মেসির অবসরে ভারাক্রান্ত কারিনা, দিলেন হৃদয়ছোঁয়া বার্তা

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে লিওনেল মেসিকে আর দেখা যাবে না। কোটি কেটি ভক্তদের হৃদয়জুড়ে রয়েছে এই কিংবাদন্তি। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় ফুটবলপ্রেমীর জন্য বিষাদের। ফুটবলে ১০ নম্বর জার্সি শুধু একটি সংখ্যা নয়, এটি একটি লিগ্যাসি, একটি ভরসা এবং লক্ষ কোটি ভক্তের ভালোবাসা।

ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে বিদায়ের মুহুর্ত শেয়ার করে নিলেন লিও মেসি।  নীল-সাদা জার্সি তুলে রাখার কথা জানিয়েছেন এই কিংবদন্তি।  ফুটবলের জাদুকরকে আর দেখা যাবে না নীল সাদা জার্সিতে; সে কথা ভেবে চোখে জল ফুটবলভক্তদের। কেউ কাঁদছেন, কেউ ধন্যবাদ জানাচ্ছেন।  গত ২১ বছর ধরে আর্জেন্টিনার জার্সিতে ফুটবল বিশ্বকে মাতিয়ে রেখেছিলেন।

মেসির অবসর ঘোষণায় মন ভারাক্রান্ত বলিউড নায়িকা করিনা কাপুর খানের। লাল হৃদয়ের ইমোজি সহকারে ইনস্টা স্টোরিতে মেসির একটি ভিডিও শেয়ার করেছেন বেবো। যেখানে উজ্জ্বল হরফে লেখা, ‘সারাজীবনের জন্য হৃদয়ে থেকে যাবে এই ১০ নম্বরটা।’

করিনা কাপুর খান মেসিভক্ত, আজ আর নতুন করে বলার অবকাশই রাখে না। বিশ্বকাপ চলাকালীনও আর্জেন্টিনার জন্য গলা ফাটিয়েছেন করিনা। কিংবদন্তির অবসর ঘোষণায় এই বিরল মুহূর্তগুলোই রয়ে যাবে স্মৃতির পাতায়, তা বললে অত্যুক্তি হবে না। পঁচিশ সালে ডিসেম্বরে মেসির ভারত সফরে দুই সন্তানকে নিয়ে ছবি তুলেছিলেন কারিনা। জেহ ও তৈমুর দুজনের পরনেই ছিল সেই ১০ নম্বর লেখা মেসির জার্সি।

সম্প্রতি বলিউড মুভি ‘বান্দর’এ অভিনয় করা মালায়লাম অভিনেতারও মন খারাপ মেসির জন্য।  কিংবদন্তির ছবি শেয়ার করে ধন্যবাদজ্ঞাপন বার্তায় লিখেছেন, ‘ফুটবলের দুনিয়ায় ২০ বছরের ম্যাজিক্যাল জার্নির জন্য অসংখ্য ধন্যবাদ। ফুটবল তোমাকে মিস করবে।’ পোস্টের শেষে লাল হৃদয়ের ইমোজি।

তিনি আরো বলেন ‘এভাবে এই অধ্যায় শেষ হচ্ছে বলে, কী যে গর্ব হচ্ছে। আমি তোমাকে কষ্ট পেতে দেখেছি, ব্যর্থ হতে দেখেছি, আবার উঠেও দাঁড়িয়েছ। আমি দেখেছি যখন কোনও কিছু তোমার পক্ষে ছিল না, তখনও তুমি হাল ছাড়োনি। সবসময় ফিরে আসার চেষ্টা করেছ। আমি ভাগ্যবতী যে, বহু বছর পর তোমার স্বপ্নগুলো পূরণ হতে দেখেছি।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর