শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির গ্রেফতার ফতুল্লায় মামলার পাহাড় কাঁধে নিয়ে প্রকাশ্যে বিল্লাল: পুলিশের ভূমিকা ঘিরে ধোঁয়াশা বন্দরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৩ জন আশঙ্কাজনক ফতুল্লা ভেঙে হচ্ছে নতুন থানা, লিখিত প্রস্তাব পাঠালেন এমপি রূপগঞ্জে আমের ক্যারেটে ৩৭৭ বোতল ফেনসিডিল, ট্রাকসহ গ্রেপ্তার ১ ফতুল্লায় ৬০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জুলাইয়ের পেছনে ছিল ১৭ বছরের সংগ্রাম: না.গঞ্জ বিএনপির স্মরণ সভায় বক্তারা বরগুনায় গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলের স্মারকলিপি আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার

বকশীগঞ্জ সীমান্তে পুশইন চেষ্টা প্রতিহত, সতর্ক অবস্থানে বিজিবি

মোঃ হারুন অর রশিদ  / ১৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের রামরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সীমান্ত এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছেন।

বুধবার (১০ জুন ২০২৬) সকালে উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় প্রায় ৫৫ বছর বয়সী এক পুরুষ ব্যক্তিকে কাঁটাতারের বেড়া পার করে নো-ম্যানস ল্যান্ডে রেখে যায় বিএসএফ সদস্যরা বলে অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে যোগ দিয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই দেশের সীমান্তবর্তী এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি বাংলাদেশের দিকে এগিয়ে আসার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ফিরিয়ে দেন। আবার ভারতের দিকে যেতে চাইলে বিএসএফ সদস্যরা বাধা দেন। এতে সীমান্ত এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়।

রে সকাল ১০টার দিকে জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানীগঞ্জ কমান্ডার এবং ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের এক পরিদর্শকের নেতৃত্বে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনা হলেও কোনো সমাধান না হওয়ায় বিএসএফ ওই ব্যক্তিকে ফিরিয়ে নেয়নি। ফলে তিনি নো-ম্যানস ল্যান্ডেই অবস্থান করছেন বলে জানা গেছে।

বর্তমানে সীমান্তে বিজিবি ও বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে সীমান্ত এলাকায় পাহারায় অংশ নিচ্ছেন।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, “গত কয়েকদিন ধরেই সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা চলছে। সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর