রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে রাজপথে শিক্ষার্থী-জনতা, অবরোধ ঢাকা-কুয়াকাটা মহাসড়ক নেত্রকোনায় শ্রমিকের মাথায় রডের আঘাত, শিক্ষক রাজিবের বিরুদ্ধে থানায় অভিযোগ সিদ্ধিরগঞ্জে দিনদুপুরে প্রকাশ্যে মাদক ব্যবসা, মাদকের গোপন ভিডিও ফাঁস জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকার মাদক বিক্রেতা মুন্নুকে গ্রেফতারের দাবী! আমতলীতে মাঠে ফিরছে তারুণ্য, ‘শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলে’ প্রথম পুরস্কার ফ্রিজ ফতুল্লায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ ফতুল্লায় বিদেশি পিস্তলসহ গুলিবিদ্ধ জসিম ও মোহন গ্রেপ্তার, আহত দুই এসআইসহ ৩ পুলিশ আমতলীতে অসুস্থ সুমাইয়ার পাশে ‘স্বপ্নছোঁয়া’, দুঃসময়ে সহযোদ্ধারাই বাড়ালেন সহযোগিতার হাত সোনারগাঁয়ে ১৭০২ পিস ইয়াবাসহ আটক ১ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত

নেত্রকোনায় শ্রমিকের মাথায় রডের আঘাত, শিক্ষক রাজিবের বিরুদ্ধে থানায় অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি: মোঃ বাবুল / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
Oplus_131072

নেত্রকোনায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এক শ্রমিককে রড দিয়ে আঘাতে আহত ও রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে দত্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব মাস্টারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিকের পক্ষে মো. মধু মিয়া (৪৫) নেত্রকোনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে মধু মিয়া উল্লেখ করেন, নির্মাণশ্রমিক একটি দল রক্তাক্ত জখমী ও ১ নং সাক্ষীসহ ৭ নং সাক্ষীরা ওই ভবনে কাজ করছিলেন।

গত ১৫ আগস্ট আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে নির্মাণকাজ চলাকালীন সময়ে সতর্ক ওবসত পাশাপাশি বিল্ডিং হওয়া রাজীব মাস্টারের টিনের চালে এক টুকরো ইটের টুকরো পড়া কে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে অভিযুক্ত রাজিব মাস্টারের কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়।

অভিযোগে আরোও বলা হয়েছে,এতে ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে রাজিব মাস্টার শ্রমিকদের মারধরের জন্য কয়েকজন ছাত্রকে নির্দেশ দেন। পরে তিনি নিজেও নির্মাণকাজে ব্যবহৃত একটি কাটা রড হাতে নিয়ে শ্রমিক জুয়েল মিয়ার ওপর হামলা করেন। রডের আঘাতে জুয়েল মিয়ার মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয় এবং সাথে থাকা সহকর্মী শ্রমিকদের ফোলা জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, তাকে রক্ষা করতে এগিয়ে এলে অন্যান্য শ্রমিকদেরও মারধর ও ভয়ভীতি দেখানো হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে আহত মামলার বাদী সহ জুয়েল মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. রাজিব মাস্টারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী শ্রমিক। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছেন শ্রমিকরা।

তবে অভিযোগে আনা এসব বক্তব্যের বিষয়ে অভিযুক্ত শিক্ষক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবুল খায়ের জানান,এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর