Oplus_0
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে আশিকুর রহমান নামে এক মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সে ফতুল্লার বক্তাবলি এলাকার বাসিন্দা আখতার হোসেন ও রোকসানা আখতারের সন্তান।
পরিবার ও মাদরাসা সূত্রে জানা যায়, আশিকুর রহমান ফতুল্লার ধর্মগঞ্জ গুদারাঘাট এলাকায় অবস্থিত ‘জামিয়াতুন নূর আল আরাবিয়া’ মাদরাসার শিক্ষার্থী। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
কোনো সহৃদয় ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে বা তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে নিচে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।
অভিভাবক: ০১৯৬৪-৯৩৪৪৩৫
প্রিন্সিপাল (জামিয়াতুন নূর আল আরাবিয়া): ০১৭৭৬-৬০১৯৭১