শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আমতলীতে শুরু হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান মাদকের অন্ধকার থেকে স্বাভাবিক জীবনে, ফতুল্লায় নতুন জীবনের উৎসব ফতুল্লায় বিএনপি নেতা টিটুর ভাই-ভাতিজাদের মাদক ব্যবসায় সর্ম্পৃক্ততার অভিযোগ! আমতলীতে ৪’শ পিস ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার ফতুল্লায় ঐতিহ্যবাহী সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ফতুল্লার নরসিংপুরে গুঁড়িয়ে দেওয়া হলো সানীর গোপন মাদক আস্তানা তালতলীতে মাছ ধরে ফেরার পথে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে উদ্ধার আমতলীতে নিবন্ধনহীন উদয়ন স্কুলে অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা, হাসপাতালে ৭ ছাত্রী আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দিলেন ইউএনও ফতুল্লায় একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল গ্রেপ্তার

বিদ্যুৎ সাশ্রয়ে: রাত ৮টায় দোকানপাট বন্ধের নির্দেশ

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১৬২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে বিদ্যুৎ সাশ্রয়ে শপিং মল, বিপণিবিতান ও দোকানপাট খোলার নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধের পাশাপাশি সার্বিক আলোকসজ্জা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, আজ বুধবার থেকেই এ নির্দেশনা সারাদেশে কার্যকর হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন স্থানে চলমান কিংবা সামনে অনুষ্ঠেয় সকল বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও বাধ্যতামূলকভাবে রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। তবে সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে হাসপাতাল, ফার্মেসি, খাবারের দোকানসহ অন্যান্য জরুরি সেবাসমূহ এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

জ্বালানি মন্ত্রণালয় সূত্র জানায়, এর আগে গত ১১ জুন জারি করা এক প্রজ্ঞাপনে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবহার আরও কমিয়ে আনতে সেই সময়সীমা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে মারাত্মক জ্বালানি সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটে। এর প্রভাবে বাংলাদেশেও বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি সরবরাহ চ্যালেঞ্জের মুখে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ সাশ্রয়ে নানামুখী সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে সরকারি-বেসরকারি অফিসের সময় এক ঘণ্টা কমানোর পাশাপাশি দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের নিয়ম করা হয়। পরবর্তীতে ব্যবসায়ী সংগঠনের আবেদনের প্রেক্ষিতে সময় পুনর্নির্ধারণ ও ঈদের সময় কিছুটা শিথিল করা হলেও সার্বিক বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সরকার পুনরায় কড়াকড়ি আরোপ করল।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর