বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে স্ত্রীকে কেন্দ্র করে হামলা ও মারধরের অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা শুরু হলো ‘হ্যালো নারায়ণগঞ্জ’ বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ জেনে নিন ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! গুপ্ত থেকে উস্কানি দিবেন না,সাহস থাকলে ফতুল্লায় আসুন- অধ্যাঃ মামুন মাহমুদ

৩১২ শিক্ষা প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থীই পাস করেনি

মো. সোহেল আহমেদ / ১০০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। এবার ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর এ সংখ্যা ছিল ১৩৯টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৭৩টি।

সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৩০ হাজার ৪০২টি প্রতিষ্ঠান অংশ নেয়। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩১২টির কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান, পাঠদান পদ্ধতি ও একাডেমিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

তথ্য অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এবার পাস করতে পারেনি। গত বছর সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪৮টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯টি।

তবে সবচেয়ে বড় উদ্বেগের চিত্র দেখা গেছে মাদরাসা শিক্ষা বোর্ডে। এবার এ বোর্ডের ২২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এ সংখ্যা ছিল মাত্র ৮৬টি। ফলে এক বছরে মাদরাসা শিক্ষা বোর্ডে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৪০টি।

কারিগরি শিক্ষা বোর্ডেও এবার পরিস্থিতির অবনতি হয়েছে। গত বছর এ বোর্ডে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার ঘটনা ছিল না। তবে এবার ২৯টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। বিদেশি পরীক্ষাকেন্দ্রগুলোর মধ্যেও একটি কেন্দ্রে কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ হয়নি।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণ সিলেবাস ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হয়েছে। গত ২১ এপ্রিল শুরু হয়ে পরীক্ষা শেষ হয় ২০ মে। সারাদেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়।

এবার মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও পরীক্ষাকেন্দ্রের সংখ্যায় সামান্য পার্থক্য রয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে।

ফলাফলে শতভাগ অকৃতকার্য শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে যাওয়ায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি, পাঠদানের মান, প্রশাসনিক তদারকি এবং শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়গুলো খতিয়ে দেখার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিশেষ করে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফলের এই পরিবর্তন শিক্ষা খাতে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর