শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আমতলীতে শুরু হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান মাদকের অন্ধকার থেকে স্বাভাবিক জীবনে, ফতুল্লায় নতুন জীবনের উৎসব ফতুল্লায় বিএনপি নেতা টিটুর ভাই-ভাতিজাদের মাদক ব্যবসায় সর্ম্পৃক্ততার অভিযোগ! আমতলীতে ৪’শ পিস ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার ফতুল্লায় ঐতিহ্যবাহী সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ফতুল্লার নরসিংপুরে গুঁড়িয়ে দেওয়া হলো সানীর গোপন মাদক আস্তানা তালতলীতে মাছ ধরে ফেরার পথে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে উদ্ধার আমতলীতে নিবন্ধনহীন উদয়ন স্কুলে অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা, হাসপাতালে ৭ ছাত্রী আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দিলেন ইউএনও ফতুল্লায় একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ রদবদলের আদেশ দেওয়া হয়।

কুমিল্লা জেলার সন্তান মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের শুরুতে তিনি কক্সবাজারের উখিয়া সার্কেলের এএসপি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র‍্যাব এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

নারায়ণগঞ্জে যোগদানের আগে তিনি নোয়াখালী জেলায় পিবিআইয়ের পুলিশ সুপার এবং পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার প্রায় ৯ মাসের মাথায় তাকে নতুন পদে বদলি করা হলো।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর