শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির গ্রেফতার ফতুল্লায় মামলার পাহাড় কাঁধে নিয়ে প্রকাশ্যে বিল্লাল: পুলিশের ভূমিকা ঘিরে ধোঁয়াশা বন্দরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৩ জন আশঙ্কাজনক ফতুল্লা ভেঙে হচ্ছে নতুন থানা, লিখিত প্রস্তাব পাঠালেন এমপি রূপগঞ্জে আমের ক্যারেটে ৩৭৭ বোতল ফেনসিডিল, ট্রাকসহ গ্রেপ্তার ১ ফতুল্লায় ৬০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জুলাইয়ের পেছনে ছিল ১৭ বছরের সংগ্রাম: না.গঞ্জ বিএনপির স্মরণ সভায় বক্তারা বরগুনায় গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলের স্মারকলিপি আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার

সিলেটে বাড়ছে নদ-নদীর পানি,ভারী বৃষ্টির পূর্বাভাস

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সিলেট অঞ্চলের নদ-নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। সুরমা কুশিয়ারার সবগুলো পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। গত দুই দিন ধরে বৃষ্টিপাতের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। গত ৩৬ ঘণ্টায় সিলেটে ১শ ১১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে। এর মধ্যে মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৫৮ দশমিক ২ মিলিমিটার। বৃষ্টিপাত অব্যহত থাকার ফলে বন্যার আশঙ্কা বাড়ছে।

 

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বশেষ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিদেন সূত্রে দেখা গেছে, সুরমা নদী, কুশিয়ারা নদী, মনু নদী, খোয়াই নদী এবং জুড়ি নদী-এর পানি বিপদসীমার কাছাকাছি এসেছে। বর্তমানে সব নদী বিপদসীমার নিচে থাকলেও অব্যাহত বৃষ্টিপাত পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। এছাড়া ধনু-বাউলাই নদী ও ভুগাই-কংস নদী-এর পানিও বাড়ার আশঙ্কা রয়েছে, যা নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার কিছু এলাকায় সতর্কতার প্রয়োজনীয়তা তৈরি করতে পারে।

 

এদিকে আগামী রোববার পর্যন্ত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টিপাত বৃদ্ধির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিনপটিক অবস্থা নিয়ে তারা জানায় দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু আগামী ৩-৪ দিনের মধ্যে আরো অগ্রসর হয়ে সারাদেশে বিস্তার লাভ করতে পারে।

 

এতে রোববার পর্যন্ত সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিবজ¯্রহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর