রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
স্বপ্নছোঁয়ার উদ্যোগে ‘সমাজ পরিবর্তন আড্ডা’ মাদক, বাল্যবিবাহ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে তরুণদের মাঠে নামার আহ্বান ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ মশিউর গ্রেফতার ফতুল্লায় ১৫৫ পিস ইয়াবাসহ ইস্রাফিল গ্রেফতার ফতুল্লায় ব্যাংকের বুথ লুটের পরিকল্পনাকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার মৌলভীবাজার সড়কে আইন লঙ্ঘনের দায়ে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা : ১০ অক্টোবর ভোটগ্রহণ শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ একজন গ্রেপ্তার কুতুবপুরে মীরুর অপরাধ সাম্রাজ্য টিটুর নিয়ন্ত্রনে! আমতলীতে জমি- জমা নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত আমতলীতে ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, মলম পার্টির দুই নারী গ্রেপ্তার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৯২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Oplus_131072

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবেশে ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে চালককে চেতনানাশক ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মলম পার্টির দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযুক্ত চক্রের দুই পুরুষ সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। গ্রেপ্তার দুই নারী হলেন সোনারগাঁ উপজেলার তালতলা এলাকার নূপুর আক্তার ও জান্নাত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় ভুলতা বাসস্ট্যান্ড এলাকা থেকে যাত্রী পরিচয়ে দুই নারী ও দুই পুরুষ একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করেন। পশ্চিমগাঁও এলাকায় পৌঁছানোর পর তারা পানি পান করার অজুহাতে অটোরিকশাটি থামাতে বলেন। পরে চালক উজ্জ্বলকে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে পান করানো হয়। কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়লে তাকে সড়কের পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালানোর চেষ্টা চালায় চক্রটি।

এ সময় চালকের অস্বাভাবিক অবস্থা দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে চক্রের দুই পুরুষ সদস্য পালিয়ে গেলেও নূপুর আক্তার ও জান্নাতকে আটক করা হয়। পরে খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, অটোরিকশাচালকের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই নারীকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া দুই সহযোগীকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর