রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
স্বপ্নছোঁয়ার উদ্যোগে ‘সমাজ পরিবর্তন আড্ডা’ মাদক, বাল্যবিবাহ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে তরুণদের মাঠে নামার আহ্বান ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ মশিউর গ্রেফতার ফতুল্লায় ১৫৫ পিস ইয়াবাসহ ইস্রাফিল গ্রেফতার ফতুল্লায় ব্যাংকের বুথ লুটের পরিকল্পনাকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার মৌলভীবাজার সড়কে আইন লঙ্ঘনের দায়ে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা : ১০ অক্টোবর ভোটগ্রহণ শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ একজন গ্রেপ্তার কুতুবপুরে মীরুর অপরাধ সাম্রাজ্য টিটুর নিয়ন্ত্রনে! আমতলীতে জমি- জমা নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত আমতলীতে ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ফতুল্লায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা জসিম গ্রেপ্তার

মোঃ সোহেল আহমেদ / ২২৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Oplus_131072

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ও কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জসিম মিয়া (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) রাতে ফতুল্লার পশ্চিম ভূইগর এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। জসিম মিয়া পশ্চিম ভূইগর এলাকার মৃত আকবর মিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এসআই সনজিব জোয়ার্দ্দারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে জসিম মিয়াকে আটক করা হয়।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত ছাত্র-জনতা হত্যা মামলায় জসিম মিয়া এজাহারভুক্ত আসামি। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর