সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
নেত্রকোনার বারহাট্টায় মৃতকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ফতুল্লায় সিজানকে পিটিয়ে হত্যা: ইমামসহ ৬ জনের নামে হত্যা মামলা আমতলীতে পল্লী উন্নয়ন দিবসে চারা ও ঋণ বিতরণ আমতলীর শ্রমিকদল সভাপতি রিপন কাজী হত্যা: চট্টগ্রাম থেকে গ্রেপ্তার ২ ফতুল্লায় পেপার মিলে দুর্ঘটনায় জাহাঙ্গীরের মৃত্যু বকশীগঞ্জে  গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, একজন খালাস অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ কোন্দল : অবস্থান তুলে ধরে দলীয় নেতাদের সংবাদ সম্মেলন ড. ইউনূসের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের

ফতুল্লায় পেপার মিলে দুর্ঘটনায় জাহাঙ্গীরের মৃত্যু

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
{"fte_image_ids":[],"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"total_editor_actions":{},"photos_added":0,"tools_used":{"resize":1},"longitude":-1,"latitude":-1,"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব দেলপাড়ায় এলাকায় অবস্থিত সিটি পেপার অ্যান্ড বোর্ড মিলে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দেলপাড়ার সিটি পেপার অ্যান্ড বোর্ড মিলে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত জাহাঙ্গীর হোসেন পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ছেপড়াঝাড় এলাকার মো. কাসিম উদ্দীনের ছেলে। তিনি ফতুল্লার পূর্ব দেলপাড়ায় লিয়াকত আলীর বাসায় স্ত্রী ও এক সন্তানকে নিয়ে ভাড়া থাকেন বলে জানা গেছে। দীর্ঘ আট বছর ধরে তিনি ওই প্রতিষ্ঠানে ডায়ার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, রোববার রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীরের ডিউটি ছিল। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কাজ চলাকালে পেপার ছিঁড়ে যাওয়ায় মেশিন বন্ধ হয়ে যায়। পরে তিনি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে মেশিন পরীক্ষা করতে গেলে অসাবধানতাবশত মেশিনের ওপর থেকে নিচে মেঝেতে পড়ে যান। এতে তার হাত, কাঁধ ও মাথায় গুরুতর আঘাত লাগে।

সহকর্মীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেতার বার্তা পাওয়ার পর ফতুল্লা মডেল থানার এসআই (নিরস্ত্র) আশীষ কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে এটি অসাবধানতাবশত ঘটে যাওয়া একটি দুর্ঘটনা বলে প্রতীয়মান হয়েছে বলে জানান ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুবুর আলম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর