সিদ্ধিরগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিরতণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের আনন্দলোক উচ্চ বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পুর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক কমিটির সদস্য আক্তার হোসেন টুটুলের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনন্দলোক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আব্দুর রহিম মেম্বার, ২নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোক্তার হোসেন, ইসলাইল হোসেন, সাইফুল ইসলামসহ আরো অনেকে।
এসময় প্রধান অতিথির বক্তব্য ইকবাল হোসেন বলেন, আমাদের ঐতিহ্য আমাদের,কে রক্ষা করতে হবে। আমারাই পারব এই এলাকা,কে উন্নয়ন করতে, আমরাইর পারব এই সমাজকে উন্নয়ন করতে।
অনেকে বড় বড় কথা বলে যে সমাজ,কে পরিবর্তন করে ফেলবে কিছু ময়লা পরিস্কার করে, কিছু কিছু জায়গায় ঝাড়– দিয়ে ময়লা পরিস্কার করে তারা সমাজ,কে পরিবর্তন করে ফেলবে। সমাজের চাহিদা কি এটাইত তারা জানে না, এই সমাজকে কি দিতে হবে তারা এটা জানে না। এই সমাজে অনেক কিছু প্রেয়াজন আছে এই এলাকায় প্রায় ৪৯টা মসজিদ আছে, আসেন সমাজের উন্নয়ন করেন। আমি ২বার এই এলাকার কাউন্সিলর ছিলাম কাউন্সিলর থাকা কালে এই এলাকায় আমি প্রায় ১৫০ কোটি টাকার কাজ করেছি।
আমি দায়ীত্ব গ্রহণ করেছি, আমি দায়ীত্ব নিয়েছি মানুষ,কে সেবা করার জন্য। কোন প্রভাব খাটানোর জন্য না। আমি চাই আমার এলাকার মানুষ আমার ২নং ওয়ার্ডের মানুষ মন থেকে আমাকে ভালোবাসবে, আমাকে ¯েœাহ করবে আমি ঐলোভে আছি।
তিনি আরো বলেন, বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। খেলাধুলা খারাপ কাজ থেকে দূরে রাখে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নাই। যুবসামাজ যতক্ষন পর্যন্ত খেলাধুলার সাথে জড়িত থাকে ততক্ষন পর্যন্ত তারা মাদক থেকে, বাজে আড্ডা থেকে খারাপ কাজ থেকে তারা দূরে থাকে।