মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর আলোচিত ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মামলার প্রধান আসামি সেলিম আহমদ ওরফে বটলা সেলিম (৩৮)-কে চট্টগ্রামের বাকুলিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পিবিআই স‚ত্রে জানা যায়, গত ২২ জুন ২০২৬ তারিখে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর প‚বালী ব্যাংক শাখা থেকে ১ লাখ ৪৩ হাজার টাকা উত্তোলন করে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন রেহেনা বেগম (৫১)। পথে আলীনগর চা বাগান ফ্যাক্টরির দক্ষিণ পাশে কালী মন্দির সংলগ্ন এলাকায় দুটি মোটরসাইকেলে আসা চারজন দুর্বৃত্ত তার পথরোধ করে ভয়ভীতি দেখিয়ে টাকাভর্তি ব্যাগ ও চেক ছিনিয়ে নেয়।
এ ঘটনায় রেহেনা বেগম বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা ( মামলা নং- ১০, তারিখ : ২৩/০৬/২০২৬ইং, জিআর-৭১/২৬ (কমল) দায়ের করলে পিবিআই মৌলভীবাজার জেলা ছায়া তদন্ত শুরু করে। তদন্তে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে প্রধান আসামি বটলা সেলিমকে শনাক্ত করা হয়। পরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত লাল রঙের মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়েছে, যা ভুক্তভোগী শনাক্ত করেছেন।
পিবিআই জানায়, গ্রেপ্তারকৃত বটলা সেলিমের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের অন্তত ৯টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের দিকনির্দেশনায় এবং পিবিআই মৌলভীবাজারের ইউনিট ইনচার্জ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জাফর হোসেন, পিপিএম-সেবা-এর নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আবুল কাশেমসহ একটি দল অভিযান পরিচালনা করে এ সাফল্য অর্জন করে।
পিবিআই জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান। পিবিআইয়ের অপরাধ সংক্রান্ত নথি অনুযায়ী, গ্রেপ্তারকৃত সেলিম আহমদ ওরফে বটলা সেলিমের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের অন্তত ৯টি মামলা রয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার মামলা নং-২৭, তারিখ : ২১ এপ্রিল-২০২৫ইং, জিআর নং- ১১০, তারিখ : ২১ এপ্রিল-২০২৫ইং, ধারা ৩৯২,বড়লেখা থানার মামলা নং-১৭, তারিখ : ৩০ জুলাই-২০২৫ইং, জিআর মামলা নং-১৩৯, তারিখ : ৩০ জুলাই-২০২৫ইং, ধারা- ৩৪১/৩৯২, মৌলভীবাজার সদর থানার এফআইআর নং-২১/৪৫ (২০-০২-২০১৮), জিআর মামলা নং- ৪৫/১৮, তারিখ : ২০ ফেব্রæয়ারী-২০১৮ইং, ধারা-৩৯২, শ্রীমঙ্গল থানার এফআইআর নং-২৭ (২১-০৪-২০২৫), ধারা-৩৯২, মৌলভীবাজার সদর থানার এফআইআর নং-১৭ (৩০-০৭-২০২৫), ধারা-৩৪১/৩৯২, এসএমপি কোতোয়ালি মডেল থানার এফআইআর নং-২০/৩০১ (১১-০৬-২০১৮), ধারা-৩৯৪/৩০২, সিলেটের বিশ্বনাথ থানার এফআইআর নং-১১/৪৯ (১৭-০৫-২০১৮), ধারা-৩৯৪/৩০২, ফেঞ্জুগঞ্জ থানার মামলা নং- ৫/৫৫, তারিখ : ১৮ আগষ্ট-২০১৭ইং, ধারা- ৩৯৫/৩৯৭/৪১২, এসএমপি এর কোতয়ালী মডেল থানার মামলা নং- ১১/২৬৭, তারিখ : ১০ সেপ্টেম্বর-২০১৬ইং, ধারা- ৩৯৪, সুনামগঞ্জের ছাতক থানার এফআইআর নং-২০/৯৬ (২৪-০৪-২০১৮), এসএমপি শাহপরান (রহ.) থানার এফআইআর নং-১৫/১৬২ (২০-০৮-২০১৬)সহএসব মামলার কয়েকটিতে তিনি গ্রেপ্তার হয়ে কারাভোগও করেছেন বলে পিবিআই জানিয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), মৌলভীবাজার আজ ৪ জুলাই দুপুরে গ্রেফতারকৃত সেলিম আহমদ ওরফে বটলা সেলিম-কে বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।