সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ইসলামী অর্থনীতি ও হালাল শিল্প নিয়ে BICCI-এর ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করেন: এম. মুফাজ্জল ইবনে মাহফুজ আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে রাজপথে শিক্ষার্থী-জনতা, অবরোধ ঢাকা-কুয়াকাটা মহাসড়ক নেত্রকোনায় শ্রমিকের মাথায় রডের আঘাত, শিক্ষক রাজিবের বিরুদ্ধে থানায় অভিযোগ সিদ্ধিরগঞ্জে দিনদুপুরে প্রকাশ্যে মাদক ব্যবসা, মাদকের গোপন ভিডিও ফাঁস জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকার মাদক বিক্রেতা মুন্নুকে গ্রেফতারের দাবী! আমতলীতে মাঠে ফিরছে তারুণ্য, ‘শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলে’ প্রথম পুরস্কার ফ্রিজ ফতুল্লায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ ফতুল্লায় বিদেশি পিস্তলসহ গুলিবিদ্ধ জসিম ও মোহন গ্রেপ্তার, আহত দুই এসআইসহ ৩ পুলিশ আমতলীতে অসুস্থ সুমাইয়ার পাশে ‘স্বপ্নছোঁয়া’, দুঃসময়ে সহযোদ্ধারাই বাড়ালেন সহযোগিতার হাত সোনারগাঁয়ে ১৭০২ পিস ইয়াবাসহ আটক ১

পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, পরিসংখ্যানে কে এগিয়ে?

কামাল হোসেন খান / ১৪২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

বিশ্বকাপের শেষ বত্রিশে উত্তেজনাপূর্ণ এক ম্যাচে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে আবারও একে অপরের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবেন দুই সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ।

গ্রুপ পর্বে ‘কে’ গ্রুপে থাকা পর্তুগাল এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে শেষ ষোলো নিশ্চিত করে। অন্যদিকে ‘এল’ গ্রুপে ক্রোয়েশিয়া দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে একইভাবে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয়। ফিফা র‌্যাঙ্কিংয়েও পর্তুগাল এগিয়ে রয়েছে, ১৭৬৪.৮৬ রেটিং পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ৮ নম্বরে। ক্রোয়েশিয়া আছে ১৩ নম্বরে।

দুই দল এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে পর্তুগাল জয় পেয়েছে ৭ ম্যাচে, ক্রোয়েশিয়া জিতেছে ১টিতে, বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ১৮ নভেম্বর উয়েফা নেশনস লিগে তাদের দেখা হয়, যেখানে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর