বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, পরিসংখ্যানে কে এগিয়ে? সত্যের পথে অটল গণমাধ্যম: ভয়-চাপ উপেক্ষা করে দায়িত্ব পালনের অঙ্গীকার বাংলার নবাব সিরাজউদ্দৌলার স্মরণে আলোচনা সভা মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নজরুলের বিদ্রোহী চেতনা আজও প্রেরণার উৎস: তারেক রহমান দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা শ্রীমঙ্গলে পরীক্ষার দিনে দুঃস্বপ্ন, ইউএনও’র উদ্যোগে স্বস্তির নিশ্বাস কুয়াকাটা সড়ক ৬ লেন করার দাবিতে ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন হাতের মুঠোয় কৃষিবিদ: এক বছরে ৯২ হাজার চাষির সহায়তায় কৃষি কল সেন্টার

বাংলার নবাব সিরাজউদ্দৌলার স্মরণে আলোচনা সভা

কামাল হোসেন খান / ৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

আজ ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার বিকাল ৪টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্ট এর উদ্যোগে নবাব সিরাজউদ্দৌলার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সকলে এক মিনিট নিরবতা পালন করার মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ড. অধ্যাপক আকতারুজ্জামান, গরীব-মুক্তি আন্দোলনের সভাপতি কমরেড শামসুজ্জামান মিলন, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এর সাধারণ সম্পাদক কমরেড এস এম হানিফুল কবির, নয়াগণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নান, বাংলাদেশের স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এর যুগ্ম সম্পাদক এম এম ওবায়দুল্লাহ জয়, নয়াগণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, উর্দুভাষী কাউন্সিল এর নেতা আফজাল ওয়ার্সী, মুসল্লী কমিটির নেতা আমীর আলী হাওলাদার, স্বাধীনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট মনোয়ারা রহমান, জাতীয় শ্রমিক পার্টির সদস্য সচিব রাশেদুল ইসলাম, নারী নেত্রী ও কবি এলিজা রহমান, ফাহমিদা রহমান মিতু প্রমুখ।

বক্তাগণ সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই জারি রাখার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের স্বাধীনতা পার্টির সভাপতি কমরেড আব্দুল গফুর মিয়া।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর