বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, পরিসংখ্যানে কে এগিয়ে? সত্যের পথে অটল গণমাধ্যম: ভয়-চাপ উপেক্ষা করে দায়িত্ব পালনের অঙ্গীকার বাংলার নবাব সিরাজউদ্দৌলার স্মরণে আলোচনা সভা মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নজরুলের বিদ্রোহী চেতনা আজও প্রেরণার উৎস: তারেক রহমান দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা শ্রীমঙ্গলে পরীক্ষার দিনে দুঃস্বপ্ন, ইউএনও’র উদ্যোগে স্বস্তির নিশ্বাস কুয়াকাটা সড়ক ৬ লেন করার দাবিতে ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন হাতের মুঠোয় কৃষিবিদ: এক বছরে ৯২ হাজার চাষির সহায়তায় কৃষি কল সেন্টার

শ্রীমঙ্গলে পরীক্ষার দিনে দুঃস্বপ্ন, ইউএনও’র উদ্যোগে স্বস্তির নিশ্বাস

কামাল হোসেন খান / ৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষার প্রথম দিন চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েন একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ শিক্ষার্থী। কলেজ কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগের মধ্যেই পরীক্ষাকেন্দ্রে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষার পর ইউএনও’র হস্তক্ষেপে শেষ পর্যন্ত তারা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে শ্রীমঙ্গল সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের ৯ শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে ফরম পূরণ করেন। তবে পরীক্ষা ঘনিয়ে এলেও তারা প্রবেশপত্র পাননি। এ নিয়ে কয়েকদিন ধরে শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তাদেরকে বারবার আশ্বাস দেওয়া হয়, আজ-কাল করে প্রবেশপত্র দেওয়া হবে। সর্বশেষ পরীক্ষার আগের দিনও তারা জানতে পারেন, প্রবেশপত্র এখনও আসেনি।

ভুক্তভোগীরা হলেন, মানবিক বিভাগের শারমিন আক্তার, মাসুমা আক্তার, তানিয়া আক্তার, আয়েশা আক্তার নাজমিন, দিপা কাহার, পল্লবী ঠাকুরিয়া, শ্রাবন্তী শীল এবং অনিয়মিত পরীক্ষার্থী বৃষ্টি আক্তারসহ মোট ৯ জন। সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার প্রথম পরীক্ষার দিন সকালে প্রবেশপত্র ছাড়া শ্রীমঙ্গল সরকারি কলেজ কেন্দ্রে প্রবেশ করতে গেলে দায়িত্বরত শিক্ষকরা তাদের আটকে দেন। এতে শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন এবং পরীক্ষায় অংশ নিতে না পারার আশঙ্কায় হইচই শুরু হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেন। তিনি কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জেলা প্রশাসককে অবহিত করেন এবং মোবাইল ফোনে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে বোর্ডের অনুমতি সাপেক্ষে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী তানিয়া আক্তার বলেন, রমজান মাসেই আমরা ফরম ফিলাপের টাকা জমা দিয়েছি। বারবার যোগাযোগ করেও প্রবেশপত্র পাইনি। পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা পর ইউএনও স্যারের হস্তক্ষেপে আমরা পরীক্ষা দিতে পারি।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর