মৌলভীবাজারের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অবকাঠামোগত সমস্যা চিহ্নিতকরণের লক্ষ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তাঁর উদ্যোগে আজ ২২ জুন এ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়।
পরিদর্শনকালে তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক), ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মৌলভীবাজার; সিভিল সার্জন, মৌলভীবাজার; গণপূর্ত বিভাগ, মৌলভীবাজারের প্রতিনিধি এবং সংশিস্নষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনে হাসপাতালের কিছু অংশে অবকাঠামোগত সমস্যা পরিলক্ষিত হয়।
এর মধ্যে বিভিন্ন ওয়ার্ড ও ফ্লোরের দেয়ালের পস্নাস্টার খসে পড়া, কয়েকটি স্থানে দরজা, জানালা ও গ্রিলের অকার্যকারিতা এবং শিশু ওয়ার্ডের ছাদ ও জরম্নরি অপারেশন থিয়েটারসহ কিছু স্থানে পানি চুইয়ে পড়ার ঘটনা উলেস্নখযোগ্য। এসব সমস্যার কারণে রোগীসেবা কার্যক্রমে বিঘ্ন ঘটছে এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বিষয়টি গুরম্নত্ব সহকারে পরিদর্শন করে সংশিস্নষ্ট কর্তৃপক্ষকে দ্রম্নত জরম্নরি মেরামত, সংস্কার ও রংকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। তাঁর এ উদ্যোগকে স্থানীয়ভাবে সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।