সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় স্বল্প আয়ের মানুষের মাঝে সাশ্রয়ী মূল্যে পন্ন বিতরণ করল শিকদার ফুড অ্যান্ড বেভারেজ ফতুল্লার কাশীপুরে পুলিশ কনস্টেবল খু/ন সিদ্ধিরগঞ্জে দিনার আশ্রয়ে আওয়ামী দোসর শামীম! ফতুল্লার লালপুরে শোকের ছায়া, চিরবিদায় নিলেন সমাজসেবক ছিদ্দিক আলী ফতুল্লায় ডাইং কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দুই শ্রমিক: আটক মালিক নারায়ণগঞ্জে লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন ফতুল্লায় ট্রেনের বগি ও দুটি লেগুনায় আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক তক্কারমাঠে সশস্ত্র হামলা-ভাঙচুর, ভিডিও করতে গিয়ে প্রাণ গেল নিরপরাধ যুবকের ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল ইউসুফের! পুলিশের ব্যর্থতায় ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা, ফতুল্লায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

কলাপাড়ায় স্বল্প আয়ের মানুষের মাঝে সাশ্রয়ী মূল্যে পন্ন বিতরণ করল শিকদার ফুড অ্যান্ড বেভারেজ

নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া, পটুয়াখালী। / ৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া, পটুয়াখালী।। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষের ব্যয় কিছুটা কমাতে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে শিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় কলাপাড়া রুবান-সংলগ্ন হোটেল রুসাইবার সামনে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক, কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের ১ নম্বর সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. আবুল হাসনাত রিমন শিকদার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মো. আকবর হোসেন, সদস্য সচিব মো. আরিফ শিকদার, সদস্য মো. রাসেল মোল্লা, শিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির স্বত্বাধিকারী মো. মাসুদ শিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজল বিশ্বাস, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. ফকরুল ইসলামসহ প্রেসক্লাব, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কোম্পানি সূত্রে জানা গেছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি ১০০ টাকার বিনিময়ে নিজ নামে একটি কার্ড সংগ্রহ করে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধিত কার্ডধারীরা প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে ১৩ ধরনের পণ্য কেনার সুযোগ পাবেন। পণ্যগুলোর মধ্যে রয়েছে ২৫ কেজি চাল, ১ কেজি গরুর মাংস, ১ কেজি মোটা লবণ, ১২৫ গ্রাম সাবান, ২০০ মিলিলিটার শ্যাম্পু, ২০০ মিলিলিটার সরিষার তেল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি আটা, ৫০০ গ্রাম লিকুইড ভিম, এক বক্স কয়েল, ১০০ গ্রাম টুথপেস্ট, ১ কেজি মসুর ডাল ও একটি বাটি। প্রতিটি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৪ মাস এ সুবিধা গ্রহণ করা যাবে। উদ্যোক্তাদের তথ্যমতে, এসব পণ্যের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। তাঁদের দাবি, একই পণ্য বাজার থেকে কিনতে গেলে অন্তত এক হাজার টাকার বেশি অতিরিক্ত ব্যয় হতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে মো. আবুহাসনাত রিমন শিকদার বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ প্রতিনিয়ত নানা সংকটের মুখোমুখি হচ্ছেন। মানুষের এই দুর্ভোগ কিছুটা লাঘব এবং সেবার মানসিকতা থেকেই শিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে। তাঁর মাধ্যমে কোম্পানিটি কলাপাড়া পৌরবাসীর কাছে এ সুবিধা পৌঁছে দিচ্ছে। তিনি আরও জানান, গত কয়েক মাস ধরে কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ২৫০ জন কার্ডধারীর মধ্যে এ সুবিধা পৌঁছে দেওয়া হবে। পর্যায়ক্রমে পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সিকদার ফুড এন্ড বেভারেজ কোম্পানির স্বত্বাধিকারী মো. মাসুদ শিকদার বলেন, বাজার মূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা এ প্রোগ্রাম চালু করেছি এ এর মাধ্যমে একজন কার্ড ধারী দুই বছরের জন্য এ সুবিধা পাবে। এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের নিত্যদিনের বাজার খরচে কিছুটা স্বস্তি আসবে এবং প্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ তৈরি হবে। যদি আমরা মানুষের মাঝে ভালো সাড়া পাই তবে এ কার্যক্রম অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর