সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় স্বল্প আয়ের মানুষের মাঝে সাশ্রয়ী মূল্যে পন্ন বিতরণ করল শিকদার ফুড অ্যান্ড বেভারেজ ফতুল্লার কাশীপুরে পুলিশ কনস্টেবল খু/ন সিদ্ধিরগঞ্জে দিনার আশ্রয়ে আওয়ামী দোসর শামীম! ফতুল্লার লালপুরে শোকের ছায়া, চিরবিদায় নিলেন সমাজসেবক ছিদ্দিক আলী ফতুল্লায় ডাইং কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দুই শ্রমিক: আটক মালিক নারায়ণগঞ্জে লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন ফতুল্লায় ট্রেনের বগি ও দুটি লেগুনায় আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক তক্কারমাঠে সশস্ত্র হামলা-ভাঙচুর, ভিডিও করতে গিয়ে প্রাণ গেল নিরপরাধ যুবকের ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল ইউসুফের! পুলিশের ব্যর্থতায় ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা, ফতুল্লায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

কমলগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: / ১১০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় মাদক মামলায় মোঃ আক্তার সাজাপ্রাপ্ত (৩০) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ জুন) দিবাগত রাতে কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পশ্চিম কালেঙ্গা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর একটি মামলায় বিজ্ঞ আদালত মোঃ আক্তারকে ১ বছর ৫ মাসের সশ্রম কারাদ-, ১ হাজার টাকা অর্থদ- এবং অর্থদ- অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদ-ে দ-িত করেন। সাজা ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আক্তার মৌলভীবাজার সদর উপজেলার দরগা মহলস্নার মৃত মশাইদ মিয়ার ছেলে। তিনি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা বাজারের রহিম মার্কেট সংলগ্ন এলাকায় খালিছ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর