সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি ও ভাঙচুর ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা আমতলীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু হটস্পট ধ্বংস,পরিচ্ছন্নতা থেকে সবুজায়ন- এক উদ্যোগে চমকে দিল নারায়ণগঞ্জ সদর প্রশাসন! ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আকবর সকলের কাছে দোয়া প্রার্থনা ফতুল্লায় সরকারবিরোধী মিছিল, রুপুসহ গ্রেপ্তার ৫ দিনে মিষ্টির দোকান, রাতে মদের আসর? পাগলা বাজারে মনা বাহিনীকে ঘিরে তোলপাড় ‎বকশীগঞ্জে ২৩ বস্তা ডিএপি সার জব্দ, থানায় হস্তান্তর কেগাতিতে চেয়ারম্যান প্রার্থী সালাহ উদ্দিনের মতবিনিময়, উন্নয়ন-আইনশৃঙ্খলা নিয়ে বড় ঘোষণা

প্রস্তাবিত বাজেট অর্থনীতিকে শক্তিশালী করবে: মিজু

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২০৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)’র চেয়ারম্যান মিজানুর রহমান মিজু। তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্য সামনে রেখে প্রণীত এ বাজেটের পূর্ণ বাস্তবায়ন বাংলাদেশকে আরও স্বনির্ভর ও অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

মঙ্গলবার (১৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন।

 

বিজ্ঞপ্তিতে মিজানুর রহমান মিজু বলেন, অর্থনীতি পুনর্গঠন, পুঁজিবাজার সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন, সামাজিক সুরক্ষা জোরদার, দারিদ্র্য বিমোচন এবং আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে।

 

তিনি বাজেটে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গঠনের যে প্রতিফলন দেখা গেছে, তা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য আশাব্যঞ্জক বলে উল্লেখ করেন।

 

জেএসপি চেয়ারম্যান আরও বলেন, ব্যাংকিং খাত, কর ব্যবস্থা এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনায় সংস্কারের অঙ্গীকার দীর্ঘমেয়াদে শিল্প ও বিনিয়োগ খাতের উন্নয়নে সহায়ক হবে। পাশাপাশি সরকারের উন্নয়ন পরিকল্পনায় ১০টি অগ্রাধিকার খাত নির্ধারণ এবং সৃজনশীল অর্থনীতি ও ব্লু-ইকোনমিকে গুরুত্ব দেওয়ার বিষয়টি টেকসই উন্নয়নের পথে নতুন সম্ভাবনা তৈরি করবে।

 

তিনি বলেন, বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্প্রসারণ এবং করের আওতা বৃদ্ধির উদ্যোগ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।

 

সামাজিক সুরক্ষামূলক কর্মসূচির প্রসঙ্গ তুলে মিজানুর রহমান মিজু বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন উদ্যোগ দেশের নিম্নআয়ের মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

 

সবশেষে তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেবল বিরোধিতার জন্য বাজেটের বিরোধিতা না করে দেশের বৃহত্তর স্বার্থে বাজেট বাস্তবায়নে গঠনমূলক ভূমিকা রাখা উচিত।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর