মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি টাকা ঋণের অভিযোগে কোনো বক্তব্য দেননি বাবর সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের নির্দেশ বাস্তবায়নে শাওন- ইসমাইলের নেতৃত্বে সক্রিয় আ.লীগ শ্রেষ্ঠ ওসি-সহ একাধিক পুরস্কার অর্জন করল আমতলী থানা নাঃগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাজিবকে ফুলেল শুভেচ্ছা জানান ইকবাল হোসেন বকশীগঞ্জে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজারে পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন যানজট নিরসনে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বুড়িগঙ্গায় মিলল নিখোঁজ জাবি শিক্ষার্থীর মরদেহ বেনজীরকে দেশে ফেরাতে সময় বেঁধে দিল আমিরাত নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ শুরু, অংশ নিচ্ছে ৬০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজারে পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মো. সোহেল আহমেদ / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

আগামী ১৭ জুন ২০২৬ প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরকে কেন্দ্র করে জেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট পাঁচ দফা দাবি উত্থাপন করে সংবাদ সম্মেলন করেছে ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার।

 

সোমবার (১৫ জুন) সকালে মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের পৃষ্ঠপোষক নুরুল ইসলাম মাহবুব। উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন সদস্য দেলওয়ার হোসেন ও কার্যকরী পরিষদের সদস্য রেদয়ান আহমদ ছামীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সংবাদ সম্মেলনে পাঁচটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, জেলার ছোট-বড় হাওরসমূহ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ, শমশেরনগর বিমানবন্দর চালু, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং মৌলভীবাজার বাইপাস সড়ক নির্মাণের পাশাপাশি ঢাকা-সিলেট রেলপথ ডাবল লাইনে উন্নীত ও ট্রেন সংখ্যা বৃদ্ধি।

 

লিখিত বক্তব্যে বলা হয়, মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে ২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছে সংগঠনটি। এ দাবির পক্ষে দেশে ও প্রবাসে গোলটেবিল বৈঠক, সেমিনার, আলোচনা সভা, স্মারকলিপি প্রদান, গণস্বাক্ষর কর্মসূচি ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

 

বক্তারা বলেন, বনজ সম্পদ, খনিজ, পর্যটন, চা ও আগর শিল্প এবং প্রবাসী আয়—সব মিলিয়ে জাতীয় অর্থনীতিতে মৌলভীবাজারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু শিক্ষা ও স্বাস্থ্য খাতে এখনো জেলার প্রত্যাশিত উন্নয়ন হয়নি। জেলার প্রায় ২৫ লাখ মানুষের জন্য সরকারি মেডিকেল কলেজ না থাকায় উন্নত চিকিৎসা পেতে রোগীদের সিলেট কিংবা ঢাকামুখী হতে হয়, যা অনেক সময় জীবনঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।

 

সংবাদ সম্মেলনে হাওর রক্ষার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, হাওর শুধু মৎস্য ও কৃষি সম্পদের উৎস নয়, জলবায়ু ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেলার প্রায় ৩০টি ছোট-বড় হাওর সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়।

 

এ ছাড়া পর্যটন শিল্পের বিকাশ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং প্রবাসী অধ্যুষিত অঞ্চলের যোগাযোগ সহজ করতে ঐতিহাসিক শমশেরনগর বিমানবন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চালুর দাবি জানানো হয়। একই সঙ্গে যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মৌলভীবাজার বাইপাস সড়ক নির্মাণ এবং ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

 

সংবাদ সম্মেলন থেকে সরকারের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করে মৌলভীবাজারে এসব উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, জেলার ঐতিহ্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে উচ্চশিক্ষা ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সময়ের দাবি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর