রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
প্রকাশ্যে জুয়ার বোর্ডের অভিযোগে তোলপাড়, কোথায় সামাজিক ও প্রশাসনিক নজরদারি? সোনারগাঁয়ে ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ দুইজন গ্রেফতার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন, শিক্ষক সুবিধা নিয়ে আশ্বাস শিক্ষামন্ত্রীর ফতুল্লায় রাষ্ট্রবিরোধী মিছিলের অভিযোগে ২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে ‘নির্বাচনোত্তর তরুণদের ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে ব্রাজিল সমর্থকদের শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে তিনজনের মর্মান্তিক মৃত্যু শাপলা চত্বরের শহীদদের স্বীকৃতি দিতে হবে: মামুনুল হক ত্রিশালে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

কামাল হোসেন খান / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলা পরিষদ এর আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।  আজ ১৩ জুন দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদ চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন- মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা বেগম শামীমা খন্দকার, জেলা পরিষদ এর সহকারী প্রকৌশলী (সিভিল), স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়- ইঞ্জি: মো: মাসুম হোসেন, সাঁটলিপিকার মলয় কান্ত দেবনাথ। জানা গেছে- বিএনপির নির্বাচনী অন্যতম অঙ্গিকার ছিলো-ক্ষমতায় এলে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে।

পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আগামী ৫ বছরে এই বৃহৎ বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে দেশের ১৪৯টি উপজেলায় দেড় কোটি চারা রোপন করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর