রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
প্রকাশ্যে জুয়ার বোর্ডের অভিযোগে তোলপাড়, কোথায় সামাজিক ও প্রশাসনিক নজরদারি? সোনারগাঁয়ে ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ দুইজন গ্রেফতার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন, শিক্ষক সুবিধা নিয়ে আশ্বাস শিক্ষামন্ত্রীর ফতুল্লায় রাষ্ট্রবিরোধী মিছিলের অভিযোগে ২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে ‘নির্বাচনোত্তর তরুণদের ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে ব্রাজিল সমর্থকদের শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে তিনজনের মর্মান্তিক মৃত্যু শাপলা চত্বরের শহীদদের স্বীকৃতি দিতে হবে: মামুনুল হক ত্রিশালে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

রাজনগরে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ ৭ জন গ্রেফতার

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে দীর্ঘদিন পলাতক থাকা দুইজন সাজাপ্রাপ্ত আসামিও রয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন) রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত্ম রাজনগর থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে জিআর-১২৭/২৩ (রাজনগর) মামলায় ৩ বছরের বিনাশ্রম কারাদ- ও ২ হাজার টাকা অর্থদ-প্রাপ্ত সুকময় বাউরী (৪৫) এবং একই মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদ- ও ১ হাজার টাকা অর্থদ-প্রাপ্ত আকাশ রাজবর ওরফে কারাইয়া (৩৮)-কে গ্রেফতার করা হয়। এছাড়া সিআর নং-৩১১/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি দুলাল মিয়া এবং রাজনগর থানার একটি নিয়মিত মামলার তদন্ত্মে প্রাপ্ত আসামি রাতুল ও রোকন মিয়া-কে গ্রেফতার করা হয়েছে।

 

একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় উত্তম দেব ও রমজান মিয়া নামে আরও দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরম্নদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে রাজনগর থানা পুলিশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর