রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
প্রকাশ্যে জুয়ার বোর্ডের অভিযোগে তোলপাড়, কোথায় সামাজিক ও প্রশাসনিক নজরদারি? সোনারগাঁয়ে ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ দুইজন গ্রেফতার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন, শিক্ষক সুবিধা নিয়ে আশ্বাস শিক্ষামন্ত্রীর ফতুল্লায় রাষ্ট্রবিরোধী মিছিলের অভিযোগে ২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে ‘নির্বাচনোত্তর তরুণদের ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে ব্রাজিল সমর্থকদের শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে তিনজনের মর্মান্তিক মৃত্যু শাপলা চত্বরের শহীদদের স্বীকৃতি দিতে হবে: মামুনুল হক ত্রিশালে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

মৌলভীবাজারে সংঘবদ্ধ ধর্ষণ: ২ আসামির স্বীকারোক্তি

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৩ জুন ২০২৬ তারিখে সংঘটিত একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটিত হয়েছে। এ ঘটনায় জড়িত ফেরদৌস হোসেন (৩১) ও কন্নাল মিয়া ওরফে জয়নাল (৩৯) নামে দুই আসামিকে গ্রেফতারের পর আদালতে দায় স্বীকার করেছেন তারা।

 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৩ জুন ২০২৬ ভোররাতে মৌলভীবাজার শহরের উত্তর কলিমাবাদ এলাকার একটি ভাড়া বাসায় স্বামী-পরিত্যক্তা এক শ্রমজীবী নারী তার শিশু কন্যাকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় তিনজন মুখোশধা*রী দুষ্কৃতিকারী কৌশলে দরজার সিটকানি খুলে ঘরে প্রবেশ করে। তাদের মধ্যে দুইজন ভুক্তভোগী নারীকে ভয়ভীতি দেখিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। অপরজন তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

 

ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরম্নদ্ধে মামলা দায়ের করেন। মামলা রম্নজুর পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত্ম শুরম্ন করে। তদন্ত্মের এক পর্যায়ে ঢাকা জেলার সাভার উপজেলার রাজাবাড়ী এলাকা থেকে ফেরদৌস হোসেন ও মৌলভীবাজার শহরের উত্তর কলিমাবাদ এলাকা থেকে কন্নাল মিয়া ওরফে জয়নালকে গ্রেফতার করা হয়।

 

অভিযানে ঘটনার সময় চুরি হওয়া দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে ঘটনার দায় স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি ফেরদৌসের বিরম্নদ্ধে চুরিসহ মোট চারটি মামলা বিচারাধীন রয়েছে। মামলার সঙ্গে জড়িত পলাতক অপর আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

 

এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্ত্মবায়ন সংস্থা মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ বলেন- নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। পুলিশ দ্রম্নত রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার করায় আমরা সন্তুষ্ট। পলাতক আসামিসহ সব দোষীর দৃষ্টান্ত্মমূলক শাস্ত্মি নিশ্চিত করতে হবে। ভুক্তভোগী ও তার শিশু সন্ত্মানের নিরাপত্তা ও পুনর্বাসনের দাবি জানাচ্ছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর