রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
গুপ্ত থেকে উস্কানি দিবেন না,সাহস থাকলে ফতুল্লায় আসুন- অধ্যাঃ মামুন মাহমুদ আড়াইহাজার একটি সম্ভাবনাময় উপজেলা- ডিসি মো. রায়হান কবির ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন- জেলা প্রশাসক ফতুল্লায় প্রতিদিন অর্ধশত গ্রেপ্তার, বদলাচ্ছে শুধু অপরাধীর মুখ ফতুল্লায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কলমাকান্দায় এসআই পরিমলের বিরুদ্ধে ১০ গ্রামের মানুষের গণবিক্ষোভ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার কৃষকদল নেতা ফয়সাল ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন থেকেও বহিষ্কার আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন! ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ সাব্বির গ্রেফতার মসজিদে চেয়ার-সোফা বসিয়ে সভা, প্রশ্নের মুখে এমপি আয়নুল হক

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা নিখোঁজ

কামাল হোসেন খান / ৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধান নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর বর্তমান ছাত্র পরিবহন সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবার জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। তারা ইতোমধ্যে থানায় জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ শেষ করার পর থেকেই জিসান আহম্মেদ প্রধানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

অনলাইন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে গতকাল রাত ৮টা ২৯ মিনিটে তাকে সর্বশেষ সক্রিয় (অ্যাক্টিভ) দেখা গিয়েছিল। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর