মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
কাঠেরপুল থেকে গ্রেপ্তার আজমতের অনুসারী আফসু হৃদয় আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা দমন-পীড়নে শ্রমিক আন্দোলন থামবে না, দ্রুত মজুরি ঘোষণার দাবি মজদুর পার্টির জমি-বীজ-অধিকার: কৃষকের লড়াই জোরদারে সাতক্ষীরায় অ্যাক্টিভিস্ট প্রশিক্ষণ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা এমপিপুত্রের ছত্রছায়ায় মার্কেট দখল? বিএনপি নেতা হিরনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মাদকবিরোধী অভিযান চলছে জেলাজুড়ে, আলআমিন নগরে অধরা কারবারিরা! তরুণদের স্বাবলম্বী করতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ নারায়ণগঞ্জে সংবাদভুবনে নতুন কণ্ঠস্বর ‘প্রিয় নারায়ণগঞ্জ ডটকম’ আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন

আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি / ৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আঠারোগাছিয়া গ্রামে অসহায় এক বিধবা পরিবারের পাশে দাঁড়িয়েছে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন। পরিবারটির জন্য এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করেছে সংগঠনটি।

শনিবার (৩১ অক্টোবর) ফাউন্ডেশনের উদ্যোগে বিধবা শিল্পী বেগমের পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। শিল্পী বেগমের চার সন্তানের মধ্যে তিনজনই প্রতিবন্ধী ও মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। অসচ্ছল এই পরিবারটি দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করছে।

ফাউন্ডেশনের মানবিক স্বেচ্ছাসেবক ও ‘কাপল অন ট্রাভেল’-এর অ্যাডমিন মো. মহিবুল্লাহ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় সহযোগিতা করেন আঠারোগাছিয়া ইউনিয়নে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. তৌফিকুর ইসলাম, ইয়ামিন হাং ও মিঠুন। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. জিয়াউর রহমান সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এ ধরনের পরিবারের সহায়তায় সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর