মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
কাঠেরপুল থেকে গ্রেপ্তার আজমতের অনুসারী আফসু হৃদয় আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা দমন-পীড়নে শ্রমিক আন্দোলন থামবে না, দ্রুত মজুরি ঘোষণার দাবি মজদুর পার্টির জমি-বীজ-অধিকার: কৃষকের লড়াই জোরদারে সাতক্ষীরায় অ্যাক্টিভিস্ট প্রশিক্ষণ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা এমপিপুত্রের ছত্রছায়ায় মার্কেট দখল? বিএনপি নেতা হিরনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মাদকবিরোধী অভিযান চলছে জেলাজুড়ে, আলআমিন নগরে অধরা কারবারিরা! তরুণদের স্বাবলম্বী করতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ নারায়ণগঞ্জে সংবাদভুবনে নতুন কণ্ঠস্বর ‘প্রিয় নারায়ণগঞ্জ ডটকম’ আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন

বক্তাবলীতে মেসির ঘরে আগুন, নেভাতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার মুজাহিদ

মো. সোহেল আহমেদ / ৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে পূর্বশত্রুতার জেরে দেলোয়ার হোসেন মেসি নামের এক ব্যক্তির বসতঘরে গভীর রাতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে ঘরসহ ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে এগিয়ে আসা মুজাহিদ নামের এক যুবককেও মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং কয়েকটি সেলাই দিতে হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের সিপাইপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ঘটনার সময় ঘরের ভেতরে কেউ না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা দেলোয়ার হোসেন মেসির বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় আশপাশের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে পাশের একটি ইটভাটার শ্রমিকরা আগুনের ভয়াবহ শিখা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁদের চিৎকারে স্থানীয়দের ঘুম ভাঙে। পরে কয়েকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু বালতি দিয়ে দূর থেকে পানি সংগ্রহ করে আনতে আনতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুরো বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন স্থানীয় যুবক মুজাহিদ। তিনি জানান, স্থানীয়দের চিৎকার শুনে ঘুম থেকে উঠে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, মেসি মামার ঘরে আগুন জ্বলছে। এ সময় তিনি আগুন নেভাতে এগিয়ে গেলে জাকির, ইমরান ও হাবু, রায়হান, পারভেজ তাঁকে বাধা দেন। একপর্যায়ে পেছন থেকে তাঁকে মাথায় সজোরে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

মুজাহিদ আরও জানান, পরে ভোরে হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। আঘাতের কারণে তাঁর মাথায় কয়েকটি সেলাই দিতে হয়েছে। তবে কী কারণে জাকির, ইমরান ও হাবু তাঁকে আগুন নেভাতে বাধা দিয়েছেন এবং তাঁর ওপর হামলা চালিয়েছেন, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

স্থানীয়দের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটতে পারে। তবে কারা, কী উদ্দেশ্যে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছে। আগুনে বসতঘর ও ঘরের সব মালামাল পুড়ে যাওয়ায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর