শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আমতলীতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল ৮ বছরের এলমা সাহেব আলীকে গুলি করে হত্যা প্রধান অভিযুক্ত রনি গ্রেফতার, অস্ত্র উদ্ধার বন্দরে জোড়া খুন, স্ত্রীকে গলা কেটে হত্যা, পালানোর বদলে ৯৯৯-এ ফোন স্বামীর! বন্দরে শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শনে মন্ত্রী, অনিয়মের দায়ে ৫২ এজেন্সির লাইসেন্স বাতিল নবীগঞ্জে স্কুল শিক্ষিকার ফ্ল্যাটে মিনি পতিতালয় ও মাদকের কারবার: দুই নারীসহ ৩ জন আটক মমিনের ওপর হামলার প্রতিবাদে কে-গাতী ইউনিয়ন যুবদলের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম আমতলীতে ইউপি কর্মকর্তার পকেটে রাজস্বের লাখ লাখ টাকা! মৌলভীবাজারে দুরুদ মিয়া হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জন খালাস মুসলিম তরুণীদের টার্গেট করে হিন্দু যুবকের গোপনে একাধিক ভিডিও ধারণের অভিযোগ নারায়ণগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিত

মেসির অবসরে ভারাক্রান্ত কারিনা, দিলেন হৃদয়ছোঁয়া বার্তা

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১৭৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে লিওনেল মেসিকে আর দেখা যাবে না। কোটি কেটি ভক্তদের হৃদয়জুড়ে রয়েছে এই কিংবাদন্তি। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় ফুটবলপ্রেমীর জন্য বিষাদের। ফুটবলে ১০ নম্বর জার্সি শুধু একটি সংখ্যা নয়, এটি একটি লিগ্যাসি, একটি ভরসা এবং লক্ষ কোটি ভক্তের ভালোবাসা।

ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে বিদায়ের মুহুর্ত শেয়ার করে নিলেন লিও মেসি।  নীল-সাদা জার্সি তুলে রাখার কথা জানিয়েছেন এই কিংবদন্তি।  ফুটবলের জাদুকরকে আর দেখা যাবে না নীল সাদা জার্সিতে; সে কথা ভেবে চোখে জল ফুটবলভক্তদের। কেউ কাঁদছেন, কেউ ধন্যবাদ জানাচ্ছেন।  গত ২১ বছর ধরে আর্জেন্টিনার জার্সিতে ফুটবল বিশ্বকে মাতিয়ে রেখেছিলেন।

মেসির অবসর ঘোষণায় মন ভারাক্রান্ত বলিউড নায়িকা করিনা কাপুর খানের। লাল হৃদয়ের ইমোজি সহকারে ইনস্টা স্টোরিতে মেসির একটি ভিডিও শেয়ার করেছেন বেবো। যেখানে উজ্জ্বল হরফে লেখা, ‘সারাজীবনের জন্য হৃদয়ে থেকে যাবে এই ১০ নম্বরটা।’

করিনা কাপুর খান মেসিভক্ত, আজ আর নতুন করে বলার অবকাশই রাখে না। বিশ্বকাপ চলাকালীনও আর্জেন্টিনার জন্য গলা ফাটিয়েছেন করিনা। কিংবদন্তির অবসর ঘোষণায় এই বিরল মুহূর্তগুলোই রয়ে যাবে স্মৃতির পাতায়, তা বললে অত্যুক্তি হবে না। পঁচিশ সালে ডিসেম্বরে মেসির ভারত সফরে দুই সন্তানকে নিয়ে ছবি তুলেছিলেন কারিনা। জেহ ও তৈমুর দুজনের পরনেই ছিল সেই ১০ নম্বর লেখা মেসির জার্সি।

সম্প্রতি বলিউড মুভি ‘বান্দর’এ অভিনয় করা মালায়লাম অভিনেতারও মন খারাপ মেসির জন্য।  কিংবদন্তির ছবি শেয়ার করে ধন্যবাদজ্ঞাপন বার্তায় লিখেছেন, ‘ফুটবলের দুনিয়ায় ২০ বছরের ম্যাজিক্যাল জার্নির জন্য অসংখ্য ধন্যবাদ। ফুটবল তোমাকে মিস করবে।’ পোস্টের শেষে লাল হৃদয়ের ইমোজি।

তিনি আরো বলেন ‘এভাবে এই অধ্যায় শেষ হচ্ছে বলে, কী যে গর্ব হচ্ছে। আমি তোমাকে কষ্ট পেতে দেখেছি, ব্যর্থ হতে দেখেছি, আবার উঠেও দাঁড়িয়েছ। আমি দেখেছি যখন কোনও কিছু তোমার পক্ষে ছিল না, তখনও তুমি হাল ছাড়োনি। সবসময় ফিরে আসার চেষ্টা করেছ। আমি ভাগ্যবতী যে, বহু বছর পর তোমার স্বপ্নগুলো পূরণ হতে দেখেছি।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর