শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির গ্রেফতার ফতুল্লায় মামলার পাহাড় কাঁধে নিয়ে প্রকাশ্যে বিল্লাল: পুলিশের ভূমিকা ঘিরে ধোঁয়াশা বন্দরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৩ জন আশঙ্কাজনক ফতুল্লা ভেঙে হচ্ছে নতুন থানা, লিখিত প্রস্তাব পাঠালেন এমপি রূপগঞ্জে আমের ক্যারেটে ৩৭৭ বোতল ফেনসিডিল, ট্রাকসহ গ্রেপ্তার ১ ফতুল্লায় ৬০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জুলাইয়ের পেছনে ছিল ১৭ বছরের সংগ্রাম: না.গঞ্জ বিএনপির স্মরণ সভায় বক্তারা বরগুনায় গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলের স্মারকলিপি আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার

রূপগঞ্জে একযোগে অভিযান: মদ, ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৬

মো. সোহেল আহমেদ / ৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ চিরুনি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মাদকদ্রব্য উদ্ধার এবং ছয়জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (১০ জুন) ভোররাতে উপজেলার বিভিন্ন মাদকপ্রবণ এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও সেবনের অভিযোগ বৃদ্ধি পাওয়ায় রূপগঞ্জ থানা পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক স্থানে অভিযান চালায়। অভিযানে গোলাকান্দাইল, বরপা বাসস্ট্যান্ড, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এবং কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে মাদকসহ ছয়জনকে আটক করা হয়।

 

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৮৫ বোতল বিদেশি মদ, ৫৫ বোতল নেশাজাতীয় সিরাপ (ফায়ারড্রিল), ৪১ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— গোলাকান্দাইল এলাকার মকবুল হোসেন (২৯) ও বাবু লাল (২০), বরপা এলাকার আকাশ মিয়া (২৪), চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ফরহাদ হোসেন (২২) ও রনি মিয়া (২৬), এবং কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার দিল মোহাম্মদ দিলু (৩০)।

 

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও একাধিক অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ থানা পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।”

 

তিনি আরও বলেন, “মাদকমুক্ত রূপগঞ্জ গড়তে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর