শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির গ্রেফতার ফতুল্লায় মামলার পাহাড় কাঁধে নিয়ে প্রকাশ্যে বিল্লাল: পুলিশের ভূমিকা ঘিরে ধোঁয়াশা বন্দরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৩ জন আশঙ্কাজনক ফতুল্লা ভেঙে হচ্ছে নতুন থানা, লিখিত প্রস্তাব পাঠালেন এমপি রূপগঞ্জে আমের ক্যারেটে ৩৭৭ বোতল ফেনসিডিল, ট্রাকসহ গ্রেপ্তার ১ ফতুল্লায় ৬০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জুলাইয়ের পেছনে ছিল ১৭ বছরের সংগ্রাম: না.গঞ্জ বিএনপির স্মরণ সভায় বক্তারা বরগুনায় গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলের স্মারকলিপি আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার

আড়াইহাজারে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

মো. সোহেল আহমেদ / ৮০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পণ্যের মোড়কে বাধ্যতামূলকভাবে পাটজাত বস্তা ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা এবং সরকারের সংশ্লিষ্ট আইন বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টার দিকে আড়াইহাজার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’-এর আওতায় বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়। পরিদর্শনকালে দেখা যায়, কিছু ব্যবসায়ী সরকার নির্ধারিত পণ্যের মোড়কে পাটজাত বস্তা ব্যবহার না করে বিকল্প মোড়ক ব্যবহার করে আসছেন, যা বিদ্যমান আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

এ সময় মেসার্স মদিনা রাইস এজেন্সির স্বত্বাধিকারী মো. শুভ (২০)-কে ১ হাজার টাকা এবং মেসার্স এ রহমান ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মো. আব্দুর রউফ (৫০)-কে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য তাদের সতর্ক করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব একটি শিল্পপণ্য। পলিথিন ও অন্যান্য ক্ষতিকর মোড়কের ব্যবহার কমিয়ে পাটজাত মোড়কের ব্যবহার বৃদ্ধি করতে সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। এর অংশ হিসেবে নির্দিষ্ট কিছু কৃষিপণ্য ও খাদ্যপণ্যের মোড়কে পাটজাত বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, “পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা শুধু আইনের বিষয় নয়, এটি পরিবেশ সুরক্ষার সঙ্গেও জড়িত। পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়াতে এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমরা নিয়মিতভাবে বাজার তদারকি করছি। যারা আইন অমান্য করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমে পাটজাত মোড়কের ব্যবহার শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশ রক্ষায় পাটজাত মোড়কের ব্যবহার বাড়ানো সময়ের দাবি। নিয়মিত তদারকি ও আইন প্রয়োগের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার আরও বিস্তৃত হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর