সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সদর উপজেলা স্বাস্থ্য সহকারী নাজিমুদ্দিনকে বদলী ও ব্যবস্থা নেওয়ার দাবী বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি ও ভাঙচুর ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা আমতলীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু হটস্পট ধ্বংস,পরিচ্ছন্নতা থেকে সবুজায়ন- এক উদ্যোগে চমকে দিল নারায়ণগঞ্জ সদর প্রশাসন! ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আকবর সকলের কাছে দোয়া প্রার্থনা ফতুল্লায় সরকারবিরোধী মিছিল, রুপুসহ গ্রেপ্তার ৫ দিনে মিষ্টির দোকান, রাতে মদের আসর? পাগলা বাজারে মনা বাহিনীকে ঘিরে তোলপাড় ‎বকশীগঞ্জে ২৩ বস্তা ডিএপি সার জব্দ, থানায় হস্তান্তর

প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে না.গঞ্জে সাবেক যু্বদল নেতাদের পথসভা ও মশাল মিছিল

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

বর্তমান সরকারের প্রতি ব্যক্তিগত আক্রমণ ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ, পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে নারায়ণগঞ্জে পথসভা ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আয়োজন করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পথসভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্র পুনর্গঠনের স্বার্থে সবাইকে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বক্তব্যে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক মতপার্থক্যের নামে ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিপূর্ণ বক্তব্য দেশের রাজনৈতিক পরিবেশকে বিভক্ত করছে। তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতের ভিন্নতা থাকলেও শালীনতা ও দায়িত্বশীলতা বজায় রাখা প্রয়োজন।

এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতা হাজী শাহীন, নুরুল হক চৌধুরী দিপু, জয়নাল আবেদীন, আনোয়ার মাহমুদ বকুল, মনির সর্দার, নাজমুল কবির নাহিদ, রানা মুজিব, শওকত খন্দকার, আমির হোসেন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, ইকবাল হোসেন, জুয়েল রানা, তুষার আহমেদ, সুমন ভূঁইয়া, আক্তার হোসেন, দুলাল মিয়া, নুরুজ্জামান, রানা মুন্সি, মো. মুসা, জুলহাস, মো. মিঠুসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর