সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সদর উপজেলা স্বাস্থ্য সহকারী নাজিমুদ্দিনকে বদলী ও ব্যবস্থা নেওয়ার দাবী বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি ও ভাঙচুর ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা আমতলীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু হটস্পট ধ্বংস,পরিচ্ছন্নতা থেকে সবুজায়ন- এক উদ্যোগে চমকে দিল নারায়ণগঞ্জ সদর প্রশাসন! ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আকবর সকলের কাছে দোয়া প্রার্থনা ফতুল্লায় সরকারবিরোধী মিছিল, রুপুসহ গ্রেপ্তার ৫ দিনে মিষ্টির দোকান, রাতে মদের আসর? পাগলা বাজারে মনা বাহিনীকে ঘিরে তোলপাড় ‎বকশীগঞ্জে ২৩ বস্তা ডিএপি সার জব্দ, থানায় হস্তান্তর

চায়ের দোকানের বকেয়া থেকে বিলাসবহুল জীবন’ এমপিকে ঘিরে স্বেচ্ছাসেবক দল নেতার প্রশ্ন

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২২৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবুর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

রবিবার (২ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যকে উদ্দেশ্য করে একাধিক প্রশ্ন তোলেন এবং বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে নাজমুল হাসান বাবু লেখেন, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি সাহেব, আপনি হয়তোবা ঘুমিয়ে ছিলেন? আপনার সংগঠনের সিনিয়র নেতারা গত ৫ আগস্ট ২০২৪-এর আগে চায়ের দোকানের বকেয়া টাকা দিতে পারতো না। এখন বিলাসবহুল জীবনযাপন করে কীভাবে? তাদের আয়ের উৎস কী? শ্বশুরবাড়ির যৌতুকের টাকা দিয়ে?

একই পোস্টে তিনি আরও প্রশ্ন তোলেন, নাসির উদ্দীন পাটোয়ারীকে কেন ডার্বি নাসির বলা হয়? সারজিস আলম নিজেই কি শেখ মুজিবের আদর্শকে বুকে ধারণ করে বেঁচে থাকার বক্তব্য দেননি?

পোস্টের শেষাংশে তিনি লেখেন, আপনি যেই জামায়াতের জোটের প্রার্থী হয়ে এমপি হয়েছেন, সেই জামায়াতের আমির নিজেই জুলাই আন্দোলনের মহানায়ক হিসেবে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নাম ঘোষণা দিয়েছিলেন। আপনারা এখন বিএনপিকে নিয়ে উস্কানিমূলক কথা বলেন, এটা কি ঠিক?

নাজমুল হাসান বাবুর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর