শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সস্তাপুরে শালিসি বৈঠকে মাদক কারবারিদের তাণ্ডব, সাংবাদিককে মারধরের চেষ্টা! শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ, চাপে কি বিএনপি সরকার? রূপগঞ্জে এসআরবি’র অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেফতার ৫ ফতুল্লায় ১০ কেজি গাঁজা ও ৫৫৬ ইয়াবাসহ গ্রেফতার ২ সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজা চাষের অভিযোগে যুবক গ্রেফতার চুলার আগুনে স্বপ্ন বুনছেন ফিরোজা, পিঠা বিক্রিতেই খুঁজে পেয়েছেন স্বাবল শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ আমু ঠাস কইরা গুলি কইরা দিমু” আলোচনায় মৎস্যজীবী দল নেতা এইচ.এম.হোসেন কলাপাড়ার নীলগঞ্জে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ, হাত বাড়ালেই মিলছে ইয়াবা-গাঁজা কলাপাড়ার নীলগঞ্জে মাদকের ভয়াবহ বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক

কুতুবপুরে সন্ত্রাসী হামলার ঘটনাস্থল পরিদর্শনে এসপি: মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

মো. সোহেল আহমেদ / ১২৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় এক বাড়িতে ঢুকে ভাঙচুর, নারী লাঞ্ছনা এবং একই পরিবারের ৬ জনকে কুপিয়ে জখম করার নৃশংস ঘটনার স্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মিজানুর রহমান মুন্সী।

 

পরিদর্শনকালে তিনি ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেন। একই সাথে এই বর্বরোচিত হামলার মূল হোতা সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য ফতুল্লা থানা পুলিশকে কঠোর নির্দেশ দেন।

 

অপরাধীদের প্রতি চরম হুঁশিয়ারি

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জ জেলা জুড়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান ইতিমধ্যেই চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় কুতুবপুর এলাকাতেও খুব শীঘ্রই একটি বড় ধরনের সমন্বিত অভিযান চালানো হবে।

 

অপরাধীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে এসপি বলেন:

“এখনো সময় আছে, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের পথ ছেড়ে ভালো পথে ফিরে আসুন। অন্যথায় আপনাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। কোনো অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”

 

পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক আল মেহেদী , অতিরিক্ত পুলিশ সুপার, ‘ক’ সার্কেল মোঃ শামীম আহমেদ, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ,  মোঃ মাহবুব আলম, পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দ।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিশ্চিন্তপুরের এই হামলায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং দ্রুতই পুরো কুতুবপুর অঞ্চলকে অপরাধমুক্ত করতে অ্যাকশনে নামবে প্রশাসন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর