শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় মামলার পাহাড় কাঁধে নিয়ে প্রকাশ্যে বিল্লাল: পুলিশের ভূমিকা ঘিরে ধোঁয়াশা বন্দরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৩ জন আশঙ্কাজনক ফতুল্লা ভেঙে হচ্ছে নতুন থানা, লিখিত প্রস্তাব পাঠালেন এমপি রূপগঞ্জে আমের ক্যারেটে ৩৭৭ বোতল ফেনসিডিল, ট্রাকসহ গ্রেপ্তার ১ ফতুল্লায় ৬০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জুলাইয়ের পেছনে ছিল ১৭ বছরের সংগ্রাম: না.গঞ্জ বিএনপির স্মরণ সভায় বক্তারা বরগুনায় গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলের স্মারকলিপি আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় এএসআই হামিদ খানকে বহালের দাবিতে ‘জুলাই যোদ্ধাদের’ আবেদন

পলিথিন পাতায় মোড়ানো হাবিব হালিমার পাশে ‘পাশে দাঁড়াই’ পাবে নতুন ঘর

কামাল হোসেন খান / ১৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

কলাপাড়া প্রতিনিধি।। মানবতার কল্যাণে আরও একটি মহৎ উদ্যোগের সূচনা করতে যাচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়ার নীলগঞ্জের মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’। সংগঠনটি এবার সলিমপুর এলাকার অসচ্ছল দিনমজুর হাবিব ও হালিমা দম্পতির জরাজীর্ণ ও পলিথিনে মোড়ানো বসতঘরটি নতুন করে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অত্যন্ত মানবেতর পরিবেশে বসবাস করছেন হাবিব-হালিমা দম্পতি। ঝড়-বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়ার মধ্যেও একটি পলিথিনে মোড়ানো অনিরাপদ ঘরেই কাটছে তাদের জীবন। আর্থিক অসচ্ছলতার কারণে নিজেদের জন্য একটি নিরাপদ বাসস্থান নির্মাণ করা তাদের পক্ষে সম্ভব হয়নি। বিষয়টি জানতে পেরে মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’।

সংগঠনের সদস্য, উপদেষ্টা পরিষদ ও দাতা সদস্যদের অনেকেই ইতোমধ্যে এই মহৎ উদ্যোগে অর্থ সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি সমাজের বিত্তবান, মানবিক ও সহৃদয় ব্যক্তিদেরও এ উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘পাশে দাঁড়াই’ গণমানুষের অর্থায়নে পরিচালিত একটি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি দুঃস্থ, অসহায়, অসচ্ছল ও সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মানুষের দুঃখ-দুর্দশা লাঘব এবং মানবতার সেবায় কাজ করাই সংগঠনটির মূল লক্ষ্য।

একটি অসহায় পরিবারের মাথা গোঁজার নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে এই মানবিক উদ্যোগে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।

মানবিক কাজে অংশীদার হতে যোগাযোগ করুন: নয়নাভিরাম গাইন (নয়ন) সভাপতি পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠন, নীলগঞ্জ, কলাপাড়া, পটুয়াখালী।
📞 মোবাইল: ০১৭১০৭৮৩২৬৩

আসুন, মানবতার হাত বাড়িয়ে দিই। একটি পরিবারের স্বপ্নের ঘর গড়ে তুলতে আমরা সবাই একসঙ্গে পাশে দাঁড়াই।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর