বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩ স্কুলের জমি দখল ও চাঁদা দাবি: এনসিপি নেতা কাফিসহ তিনজনের নামে মামলা বিপদত্তারিনী পূজায় শীষ মহল মন্দিরে জেলা সনাতন পার্টির পরিদর্শন মামলা নিতে আপনাদের অনুমতি লাগবে কেন? ওসি ফতুল্লা পাহাড়ি ঢলে বিপর্যস্ত কলমাকান্দা: সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, নদীগর্ভে বিলীন বিদ্যালয়ের ভবন শেষ বয়সে অমানবিক কষ্টে জীবন কাটছে বীরাঙ্গনা মনোরানী বেওয়ার, সরকারি সহায়তার আকুতি ​ ফতুল্লায় মধ্যরাতে পুকুরে বিষ! পানিতে ভাসছে আড়াই লাখ টাকার মরা মাছ রক্তাক্ত আর্জেন্টিনার হৃদয়, বিশ্বফুটবলের নতুন রাজা স্পেন! যুবদল সভাপতিকে ‘টাকা খোর’ বলে ফেসবুক পোস্ট, সোনারগাঁ বিএনপিতে তীব্র ক্ষোভ

লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩

বিশাল আহমেদ / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Oplus_131072

সিদ্ধিগঞ্জের লক্ষীনারায়ণ কটন মিলের একটি খালি জমি খেলার মাঠ তৈরির উদ্দেশ্যে বালু ভরাটকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে যুবদল নেতা মোঃ শফিকুল ইসলামের লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার রাত দশটার এ ঘটনায় নারীসহ ৩ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে থানা পুলিশ।
লক্ষীনারায়ণ কটন মিলের শেয়ার হোল্ডার আব্দুর রব, ইয়াকুব ও হামলার শিকার দাবি করে আরমান জানান, আমরা প্রায় অর্ধশত শেয়ারহোল্ডারদের সাথে দীর্ঘদিন ধরে নীট কনসার্ন গ্রুপের মালিক জয়নাল আবেদীনের সাথে বিরোধ রয়েছে। এই সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান অবস্থায় আছে।
এমতাবস্থায় তারা স্থানীয় বিএনপি নেতাদের সহায়তায় জমি দখলের চেষ্টা চালায়। আমরা বাধা দিলে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এমিলি নামে এক নারীর মাথায় রক্তাক্ত জখম এবং সাইফুল ও আরমান নামে দুজনকে মারধর করা হয়েছে।
এ বিষয়ে শফিকুল ইসলাম শফিক জানান, কটন মিল এলাকায় বর্তমানে মাদকের বিস্তৃতি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যা নিয়ে সেখানকার বাসিন্দারা আমাকে অসংখ্যবার জানিয়েছে। সেই প্রেক্ষিতে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে আমি ঐ এলাকার একটি খালি জমিতে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেই। পরে বালু ভরাট করতে গেলে সেখানকার নারী-পুরুষ এসে সংঘর্ষে জড়ায়। পরে আমি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ সালেকুজ্জামান জানান, বর্তমানে ঐ এলাকার পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় এক নারী জখম হয়েছে। তাদেরকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।
‎‎
উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটন মিলের মালিকানা ও বেদখল নিয়ে দীর্ঘদিন ধরে একাধিক মামলা ও বিরোধ চলছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর